অতিরিক্ত ঘুমে কি ওজন বাড়ে! জেনে নিন কী বলছে গবেষণা

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুম নিয়ে অনেকের মধ্যে নানান ধারনা রয়েছে। কেউ মনে করে ঘুম কম হলে ওজন ঠিক থাকে। আবার অনেকে মনে করে ঘুম বেশি হলে ওজন বাড়ে। অনেকে বেশিক্ষণ ঘুমোতে পছন্দ করেন। কিছুজন মনে করেন শরীরে মেদ জমলে বেশি ঘুম পায়। এই ধারণা গুলো কিভাবে কাজ করে? ঠিক না ভূল তা দূর করতেই গবেষণা শুরু করা হয়। কিন্তু গবেষণায় যা উঠে এসছে তা জানলে চমকে যাবেন আপনিও।

সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিডিস ঘুম এবং মেদের সম্পর্ক নিয়ে একটি গবেষণা চালিয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে ১৯৮০ সালের তুলনায় ওবেসিটি বা স্থূলত্বের শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এতে বেড়েছে টাইপ টু ডায়াবিটিসের মতো সমস্যা।

এবার আপনি নিশ্চয়ই ভাবছেন !এর সঙ্গে ঘুমের সম্পর্ক কোথায়?  আছে আছে, না হলে এমনি এমনি তো আর গবেষণা হয় নি। মোট ১৬১৫ জন পূর্ণবয়স্ক মানুষের উপরে এই গবেষণা চালানো হয়। এ জন্য ১৬১৫ জনের খাদ্যতালিকা এবং গড় ঘুমের সময় নিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে।

‘প্লাস ওয়ান’ নামক জার্নালে গবেষণার ফলও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কম ঘুম মেদ বেড়ে যাওয়ার বড় কারণ। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দিনে গড়ে ছয় ঘণ্টা ঘুমোন তাঁদের কোমরের মাপ প্রতি দিন নয় ঘণ্টা ঘুমোনো মানুষের তুলনায় তিন সেন্টিমিটার বেশি। সারকথা হল কম ঘুমোলে ওজন বাড়ে।

সেখানে আরও বলা হয়েছে পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবিটিসের মতো অসুখও বাড়ে। গবেষকদের আরও দাবি, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপরে নির্ভর করছে তার কতটা ঘুম জরুরি। কিন্তু সাধারণভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে সাত থেকে নয় ঘণ্টা ভালো ঘুম প্রয়োজন।

ঘুম বেশি হলে সমস্যা নেই,কিন্তু ঘুম কম হলেই দেখা দিতে পারে হাজারো সমস্যা। নিত্য জীবনে তাই সঠিক রুটিন তৈরি করুন। চিকিৎসকের কাছে পরামর্শ নিন। ঘুমোনোর আগে চা কফি থেকে দূরে থাকাই ভাল।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা