ঝাড়গ্রামে দুই দাঁতাল হাতির লড়াইয়ে একটি হাতি আটকে পড়ল ডোবাতে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দুই দাঁতালের লড়াইয়ে অসুস্থ এক দাঁতাল। পাশে থাকা জলাশয়ের ডোবায় আটকে যায় সে। অসুস্থ দাঁতাল হাতি টিকে উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসি। ঝাড়গ্রাম(Jhargram) জেলার নয়াগ্রামেরNayagram) বালিগাড়িয়া এলাকায় গতকাল রাতে দুই দাঁতাল তুমুল লড়াই করে। লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা দাঁতালটি এলাকা ছেড়ে চলে যায়। শনিবার সকালে এলাকাবাসীরা দেখতে পান। ডোবায় পড়ে থাকা দাঁতাল হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না হাতিটি। এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারে না।

যদিও বন দফতরে খবর দেওয়া বন দফতর(Forest Department) এসে অসুস্থ হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করে । এই দৃশ্য দেখতে ওই ডোবার আশেপাশে প্রচুর গ্রামবাসীর ভিড় জমে। রোজ যেন একটু করে বাড়ছে পারদের অঙ্ক। বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে । কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই। তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের। এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে। তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায়।

তাই এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্দ্যোগ পুলিশের। তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে এবার পথ চলতি সাধারন মানুষজন এবং গাড়ির চালকদের পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জলছত্র শিবিরের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং চালকদের জলদান শুরু করলেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা(SP Arijit Sinha) এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এই জল দান শুরু করলেন।

জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ৪৪ থেকে ৪৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এই পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই জেলা পুলিশের এই উদ্যোগ। যতদিন না এই তাপপ্রবাহ কমছে এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং