ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ডোবার মধ্যে পড়ে থাকা একটি অসুস্থ হাতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে শনিবার জঙ্গলমহলে। এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার(Jhargram District) ওড়িশার সীমান্তবর্তী কেশররেখা রেঞ্জের চিলকিপাদা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে দুটি হাতি লড়াইয়ে সময় একটি হাতি একটি ডোবার মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। হাতিটি বারে বারে ডোবা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও উঠতে পারছিল না। এদিকে হাতিটির এই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এদিন শনিবার সকাল থেকেই হাতিটিকে দেখার জন্য ভিড় জমায় বিভিন্ন গ্রামের মানুষজনেরা। পরে বনদফতরকে খবর দেওয়া হলে বনদফতর কর্মীরা ঘটনাস্থলে এসে অসুস্থ হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করেন। নিয়ে আসা হয় একটি ক্রেন।

হাতিটিকে হাতে পায়ে দড়ি বেঁধে ওই ক্রেনের সাহায্যে ওপরে তোলার বারবার চেষ্টা হয়।এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, ” একটি হাতি ডোবার মধ্যে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা চালছিল। কিন্তু শেষ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ।অবশেষে মৃত্যু হলো হাতিটির। বন দপ্তরের গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে ক্ষোভ মানুষের। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,ঝাড়গ্রামে দুই হাতির লড়াইয়ে একটি হাতি আটকে পড়ে ডোবাতে। দুই হাতির লড়াইয়ে অসুস্থ হয়ে পড়ে এক হাতি। পাশে থাকা জলাশয়ের ডোবায় আটকে যায় সে। অসুস্থ হাতিটিকে উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের(Nayagram) বালিগাড়িয়া এলাকায় গতকাল রাতে দুই হাতির মধ্যে তুমুল লড়াই হয়। লড়াই চলাকালীন একটি হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্য দাঁতাল হাতিটি তখন এলাকা ছেড়ে চলে যায়। শনিবার সকালে এলাকাবাসীরা দেখতে পান ডোবায় পড়ে থাকা হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না হাতিটি। এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারে না। যদিও বন দফতরে(Forest Department) খবর দেওয়া বন দফতর এসে অসুস্থ হাতিটিকে ডোবা থেকে উদ্ধার করার চেষ্টা চালায় ।

এই দৃশ্য দেখতে ওই ডোবার আশেপাশে প্রচুর গ্রামবাসীর ভিড় জমে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাতিটি ওই ডোবাতেই মারা(Death) যায়।রোজ যেন একটু করে বাড়ছে পারদের অঙ্ক। বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে । কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই। তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের। এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে। তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায়। তাই এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্দ্যোগ পুলিশের। তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে এবার পথ চলতি সাধারন মানুষজন এবং গাড়ির চালকদের পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জলছত্র শিবিরের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং চালকদের জলদান শুরু করলেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার(SP) অরিজিৎ সিনহা এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এই জল দান শুরু করলেন।জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ৪৪ থেকে ৪৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এই পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই জেলা পুলিশের এই উদ্যোগ। যতদিন না এই তাপপ্রবাহ কমছে এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়