মহিলা টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত খেলবে সিলেটে

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর বাংলাদেশে বসতে চলেছে টি ২০ মহিলা বিশ্বকাপের আসর। রবিবার সেই বিশ্বকাপ প্রতিযোগিতার সূচি প্রকাশ করল আইসিসি। এবারে ২০ অক্টোবর ঢাকায় হবে ফাইনাল ম্যাচ।

আইসিসির তরফে জানানো হয়েছে, টি ২০ মহিলা বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি দেশ। ১৯ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও প্রথম কোয়ালিফায়ার দল। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও দ্বিতীয় কোয়ালিফায়ার দল। ঢাকা ও সিলেটে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর ভারত প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সিলেটে হবে সেই ম্যাচ। ভারত গ্রুপ লিগের সব ম্যাচ সিলেটেই খেলবে। বিশ্বকাপের কারা দুটি কোয়ালিফায়ার দল হবে সেটা এদিনই ঠিক হয়ে যাবে। 

প্রথম ম্যাচটি হবে আগামী ৩ অক্টোবর। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। ঢাকাতে হবে প্রথম ম্যাচ। ১৭ ও ১৮ অক্টোবর দুটি সেমিফাইনাল হওয়ার কথা রয়েছে। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনালটি হবে সিলেটে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালটি হবে ঢাকায়। সেমিফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়