সিরিয়াল পোস্ট অফিস চুরির গ্যাংকে পাকড়াও করল হাবড়া পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: সিরিয়াল পোস্ট অফিস চুরির ঘটনার হদিস করল বারাসত জেলা পুলিশ । জগদ্দল থেকে মিন্টু মজুমদার ও দুলাল মন্ডল নামে দুই চোরকে গ্রেফতার করেছে হাবড়া থানার (Habra P.S.)পুলিশ। ধৃতদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার হয়েছে। তারা পোস্ট অফিসে ঢুকে ভল্ট ভাঙ্গার চেষ্টা করবে বলে গ্যাস কাটার যোগাড় করেছিল এমনটাই অনুমান পুলিশের।গত দু-তিন মাস ধরে বনগাঁ, হাবড়া, অশোকনগর ,বিরা ,গুমা এই সমস্ত এলাকার একাধিক পোস্ট অফিস তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

পোস্ট অফিসের ভেতরের ভল্ট ভাঙতে না পারার কারণে কখনো কিছু টাকা কিংবা পোস্ট অফিসের সিইউজি মোবাইল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। গত কয়েকদিন আগেই হাবড়ার একটি মন্দিরে গহনা চুরি করে ফের এসেছিল হাবড়াতে চুরি করতে । সন্দেহজনক দুজন ঘোরাঘুরি করছে নজরে আসতেই তাদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার হয়।

মূলত দিনের বেলা তারা ট্রেনে করে চলে আসতো এবং সারাদিন ধরে রেঁকি করত রাতে পোস্ট অফিসে গার্ড কম থাকার কারণে সেখানে ঢুকে গিয়ে ভল্ট(Volt) ভেঙে অধিক টাকা নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃতদের রবিবার বারাসত আদালতে (Barasat Court)পেশ করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় হাবরা থানার পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক