শেখ হাসিনার দিল্লি সফর চূড়ান্ত করতে বুধে ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লোকসভা ভোটের পরেই ভারত সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে জুনে নয়, সম্ভবত জুলাইতে ভারত সফরে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আর ওই সফরসূচি চূড়ান্ত করতে আগামী বুধবার ঝটিকা সফরে ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়েত্রা। ওই সফরেই তিনি শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র তুলে দেবেন।

পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক সফরে কোনও দেশে যাননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যদিও ভারত, চিন-সহ একাধিক দেশ তাঁকে সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বিপদের দিনে যেভাবে মোদি সরকার বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রথমে ঠিক ছিল লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরে জুনের মাঝামাঝি সময়ে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদিও সেই পরিকল্পনায় সামান্য বদল ঘটেছে। ঠিক হয়েছে, জুন নয়, জুলাইতে দিল্লি যাবেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কথা বলার জন্য গত ২০ এপ্রিলেই ঢাকায় আসার কথা ছিল ভারতের বিদেশ সচিব বিনয় কোয়েত্রার। যদিও শেষ মুহুর্তে ঢাকা সফর স্থগিত রাখেন তিনি।

রবিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি নিয়ে কথা বলতে বুধবার সন্ধ্যায় ঢাকায় পা রাখবেন ভারতের বিদেশ সচিব। ওই দিন তিনি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন বৃহস্পতিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন। পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ ও বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। শেখ হাসিনার দিল্লি সফরের সময়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার জল বন্টনের বিষয়ে আলোচনা হবে। অবিলম্বে ওই চুক্তি সম্পাদনের জন্য নয়াদিল্লির শীর্ষ কর্তাদের বিশেষ চাপ দিতে চা্ইছেন বঙ্গবন্ধু কন্যা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার