চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইকে হারিয়ে প্রথম চারে থাকার রাস্তা পাকা করতে নামছে হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি : সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যে ১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। প্যাট কামিন্সের দল কী পারবে মুম্বইকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসতে, এখন সেটাই দেখার।

গত ম্যাচেই এডেন মার্করামকে খেলায়নি সানরাইজার্স হায়দরাবাদ। তার জায়গায় অলরাউন্ডার মার্কো জনসেনকে দলে নিয়ে আসে হায়দরাবাদ। হায়দরাবাদের সেই সিদ্ধান্ত কাজে লেগে যায়। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে জনসেনকে খেলানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি জয়দেব উনাটকাট ও ময়াঙ্ক মারকান্ডের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে।

অন্যদিকে একের পর এক ম্যাচে ব্যর্থতার পর রীতিমতো কোণঠাসা মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে রোহিত শর্মাকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল। জানা গিয়েছে, রোহিতের পিঠে চোট রয়েছে। গত শনিবার ও রবিবার তাঁকে নেটে অনুশীলন করতে দেখা যায়। এদিন তাঁকে ফের মাঠে নামতে দেখা যাবে। এদিন রোমারিও শেপার্ড ও মহম্মদ নবির মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে কি পারবে হায়দরাবাদকে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ