১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আগামিকাল বুধবার (৩ জুন) বিকেল চারটে পাঁচ মিনিটে কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ডি কে শিবকুমার। সূত্রের খবর, তাঁর সঙ্গেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ১৩ জন। এমনকি উপমুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন রাজ্যের দাপুটে কংগ্রেস নেতা জি পরমেশ্বর।

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নির্দেশে গত বৃহস্পতিবারই কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সিদ্দারামাইয়া। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয় উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েই আজ মঙ্গলবার (২ জুন) দিল্লিতে কর্নাটকের হবু এবং বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বৈঠকে হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল ও কর্নাটক রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালা। বৈঠকে ঠিক হয়েছে, নয়া মন্ত্রিসভায় যাতে জাতপাত ও সব ধর্মের সমান প্রতিনিধিত্ব থাকে। বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘জি পরমেশ্বরের মতো পোড়খাওয়া নেতাকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যিনি পদত্যাগী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ। এছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে যতীন্দ্র, কেএইচ মুনিয়াপ্পা, ইউটি খাদের, কেজে জর্জ, কৃষ্ণা বায়ড়ে গৌড়া, এমবি পাতিল, প্রিয়াঙ্ক খাড়গে, সতীশ জারকোহলি, রামলিঙ্গা রেড্ডি, দীনেশ গুন্ডু রাও, বায়রাথি সুরেশ ও ঈশ্বর খাণ্ডের নাম কার্যত চূড়ান্ত করা হয়েছে। পরে বাকি মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হবে।’ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডি কে শিবকুমার বলেন, ‘সামনের পথ খুব একটা মসৃণ নয়। অনেক অগ্নিপরীক্ষা দিতে হবে। তবে আমি আত্মবিশ্বাসী সব প্রতিকুলতা ও বাধা জয় করব।’

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০