প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ ও নক্ষত্রের গতিবিধি মানুষের জীবনের ওপরে ভীষণ প্রভাব ফেলে। জ্যোতিষ শাস্ত্র মতে, নয়টি গ্রহ এবং ২৭টি নক্ষত্র রয়েছে। এগুলো আলাদা আলাদা করে প্রত্যেক মানুষের জীবনে প্রভাব ফেলে। এই গ্রহ ও নক্ষত্র প্রতিমুহূর্তে আবর্তিত হতে থাকে। ৯টি গ্রহ এক একটি নক্ষত্রের অধিপতি। পুষ্য নক্ষত্রের ওপরে শনি ও বৃহস্পতির প্রভাব থাকে। পুষ্য নক্ষত্রকে রাজা বলে মনে করা হয়। ভগবান শ্রীরাম এই পবিত্র নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। 

পুষ্য শব্দের অর্থ প্রতিপালক। এই নক্ষত্রকে শক্তি এবং সামর্থ্য প্রদানকারী বলে মনে করা হয়। নক্ষত্রটি অত্যন্ত শুভ এবং সুখ সমৃদ্ধি দিয়ে থাকে। নক্ষত্রটি যখন বৃহস্পতিবার বা রবিবারের মধ্যে পড়ে, তখন গুরু পুষ্য এবং রবি পুষ্য যোগ তৈরি হয়। এই সময় সোনা, গাড়ি এবং সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কেউ এই সময় সম্পত্তি কিনতে চাইলে খুব লাভবান হবেন।

নতুন কোনও বিনিয়োগ এবং ধর্মীয় কাজ করার ক্ষেত্রে বা নতুন উদ্যোগ নেওয়ার জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নক্ষত্রের রাজা হওয়া সত্ত্বেও সঠিক সময়ে বিবাহ হয় না। এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ভাগ্য অত্যন্ত ভাল হয়। এরা সবার মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারে। মানুষের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করেন। এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা লোভী হন না। ঘুষ দেওয়া-নেওয়া পছন্দ করেন না। ইতিবাচক শক্তি এদের মধ্যে সবসময় বজায় থাকে। কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এই সকল মানুষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়ে থাকে। পুষ্য নক্ষত্রের জাতকরা কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন। তাঁরা অন্যদের প্রতি গভীরভাবে যত্নশীল হন। আর্থিক সংকটে কেউ থাকলে তাঁদের সাহায্য করেন। পুষ্য নক্ষত্রের জাতক পুরুষরা জ্ঞানী, সাহসী, শক্তিশালী এবং আকর্ষণীয় চরিত্রের অধিকারী। এঁরা শান্ত, ভদ্র, কিন্তু এঁদের মন অস্থির প্রকৃতির হয়। পুষ্য নক্ষত্রের জাতক মহিলারা দয়ালু ও প্রভাবশালী হন। এঁরা মানসিক ভাবে স্থিতিশীল হন।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র