‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে মঙ্গলবারই (২ জুন) প্রথম রাজপথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তিনি। কিন্তু সেই ধর্না কর্মসূচিতে দেখা যায়নি দলের অধিকাংশ বিধায়ক-সাংসদ ও কাউন্সিলরকে। শোভনদেব চট্টোপাধ্যায়-অশোক দেবের মতো বর্ষীয়ান বিধায়করা হাজির ছিলেন। আর ছিলেন দলের নিচুতলার কর্মী-সমর্থকরা। কার্যত সুপারফ্লপ হয়েছে তৃণমূল নেত্রীর কর্মসূচি। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তারকেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘রাজ্যসভা, লোকসভা মিলিয়ে এতগুলো এমপি। শুনলাম, তিন জন এমপি আর ছ’জন এমএলএ (বিধায়ক) গিয়েছেন। ওই দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে।’

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুলিশ অনুমতি দেয়নি। পরিবর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলে তিন ঘন্টা অবস্থানে বসার অনুমতি দেয়। দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রেড রোডে পৌঁছে প্রথমে বিআর আম্বেডকরের মূর্তিতে মালা দেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্রেরা। সেখান থেকে মমতা পৌঁছন ওয়াই চ্যানেলে দলের ধর্নামঞ্চে। ওই মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, ‘তৃণমূলকে ভাঙার ষড়যন্ত্র করছে বিজেপি। বেআইনি ভাবে আমাদের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।’ এর পরেই তিনি হুঙ্কার ছোড়েন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যেখানে যাব, সেখানেই বসে পড়ব এ বার।’

মমতার কর্মসূচিতে তৃণমূলের জনপ্রতিনিধিদের সিংহভাগের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী। তাঁর কথায়, ‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি। দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে।’ যাঁকে নিয়ে তৃণমূলের অন্দরে বিক্ষোভ চরমে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমি তো শুনেছিলাম অসুস্থ। স্যালাইন-ট্যালাইন কী সব চলছে নাকি।’

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি