আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলের ট্যাঙ্কে মিলল মহিলার দেহ, নয়ডা বিশ্ববিদ্যালয়ে ছড়াল উত্তেজনা

নিজস্ব প্রতিনিধিঃ নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে  স্টাফ কোয়ার্টার   বিল্ডিংয়ের একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ।  যা নিয়ে ক্যাম্পাস চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলাকে খুন করে দেহটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়ে পালিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্টাফ কোয়ার্টারে স্বামী ও শাশুড়ির সঙ্গে থাকতেন ওই মহিলা।  পুলিশের  সন্দেহ মহিলাকে খুনে যুক্ত রয়েছে  তাঁর স্বামী ও শাশুড়ি।  তদন্তে জানা গিয়েছে,  ওই মহিলার স্বামী নিকটবর্তী জেআইএমএস হাসপাতালে কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, প্রায়শই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া হত। রবিবার সন্ধ্যে বেলায় তাদের  মধ্যে  ঝগড়া হয়। তাই প্রাথমিক অনুমান, ঝগড়ার জেরেই খুন হয় ওই  মহিলা।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শিবহরি মীনা জানিয়েছেন,’ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।‘ তবে এখনও তার স্বামী এবং শাশুড়ির খোঁজ পাওয়া যায়নি। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যে মহিলার আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। নিখোঁজ অভিযুক্তদের সন্ধানের জন্য এই দল তৈরি করা হয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ