‘অসুস্থতা’ দেখিয়ে গণহারে ছুটি কর্মীদের, এয়ার ইন্ডিয়ার ৭৯ বিমান বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টাটা গোষ্ঠী অধিগ্রহণের পরেই এয়ার ইন্ডিয়ায় ‘অল ইজ নট ওয়েল।’ গত মাসেই শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীদের সিংহভাগ। দাবি-দাওয়া পূরণে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু তাতে ম্যানেজমেন্টের টনক না নড়ায় মঙ্গলবার রাতে আচমকাই গণহারে ‘অসুস্থতার’ ছুটি নিয়েছেন কর্মীরা। আর তার ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের ৭৯টি বিমান বাতিল হয়েছে। সংখ্যাটি আরও বাড়তে পারে। শেষ মুহুর্তে বিমানবন্দরে পৌঁছে বিমান বাতিলের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। দুঃখপ্রকাশ করেই দায় এড়িয়েছে কর্তৃপক্ষ।

গত মাসেই টাটা গোষ্ঠীর মালিকানাধীন ভিস্তারা এয়ারলাইন্সের পাইলটরা গণহারে ইস্তফা দেওয়ার পাশাপাশি ছুটি নিয়েছিলেন। আর তার জেরেই এক ধাক্কায় ১০ শতাংশ বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে। ওই ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছিল টাটা গোষ্ঠীকে। এবার কর্মী অসন্তোষ আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও। গতকাল মঙ্গলবার রাতে একসঙ্গে ৩০০ বিমান ক্রু (পাইলট ও বিমানবালা) অসুস্থতার কারণ দেখিয়ে গণহারে ছুটি নিয়েছেন। আর শেষ মুহুর্তে গণহারে ছুটি নেওয়ায় বিকল্প কোনও বন্দোবস্থ করে ওঠার মওকা পাননি সংস্থার শীর্ষ আধিকারিকরা।

এদিন সকালে অনেকেই বিমানবন্দরে বিমান ধরতে গিয়ে বিমান পরিষেবা বাতিল হওয়ার কথা জানতে পারেন। নেট মাধ্যমেও অনেকে ক্ষোভ উগরে দেন। আর তার পরেই দায়সারা গোছের বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, বিমান ধরতে বিমানবন্দরে যাওয়ার আগে বিমান বাতিল কিনা সে বিষয়টি নিশ্চিত হোন যাত্রীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের