ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদে ইস্তফা স্যাম পিত্রোদার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  লোকসভা ভোটের মধ্যেই বর্ণবাদী মন্তব্য করে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করতে এক সেকেন্ডও দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দোসর বিজেপিপন্থী সংবাদমাধ্যম। আর তার পরেই চাপে পড়ে বুধবার সন্ধ্যায় ইস্তফা দিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা। সঙ্গে সঙ্গেই দেশে টেলি বিপ্লবের জনকের ইস্তফা গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবারই স্যাম পিত্রোদার এক ভিডিয়ো সাক্ষা‍ৎকার প্রকাশ্যে আসে। ওই ভিডিয়োতে ভারতের বৈচিত্র্য বোঝাতে গিয়ে বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে নিয়ে চটুল মন্তব্য করেন তিনি। ভিডিয়োতে ভারতীয় দক্ষিণ ভারতীয়দের আফ্রিকানদের মতো এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে থাকা বাসিন্দাদের চিনাদের মতো দেখতে বলে মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

স্যাম পিত্রোদার ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘বর্ণবাদমূলক মন্তব্য করেছেন রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান।’ প্রাদেশিকতায় সুড়সুড়ি দেওয়ারও চেষ্টা করেন তিনি। যদিও খুব একটা লাভ হয়নি। স্যামের মন্তব্য থেকে দুরত্ব তৈরিও করে কংগ্রেস নেতৃত্ব। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘পিত্রোদা যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। দলের কোনও সম্পর্ক নেই।’ সূত্রের খবর, বিতর্কের জল যাতে বেশিদূর না গড়ায় তার জন্য তাঁকে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে সন্ধ্যায় ইস্তফা দিয়েছেন টেলি জনকের বিপ্লব। যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, ‘স্বেচ্ছায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন পিত্রোদা।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের