মোদিকে দেখে অনুপ্রাণিত, ভোটের ময়দানে ওড়িশার চাওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী হওয়ার আগে নিজেকে চাওয়ালা বলে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদি। এবার মোদির প্রতি অনুপ্রাণিত হয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন পুরীর ব্রহ্মগিরির ২৬ বছরের এক চা বিক্রেতা। চা বিক্রি করে তিনিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।

জানা গিয়েছে, ২৬ বছরের চা বিক্রেতার নাম সুকান্ত ঘাদাই। গত ৩ বছর ধরে ব্রহ্মগিরিতে বি বিক্রি করেন সুকান্ত। মাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। এখন চা বিক্রি করেই সংসার চালান। চা বিক্রি করলেও এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন সুকান্ত। আর সেই স্বপ্ন পূরণ করতেই এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছেন ব্রহ্মগিরির এই চা বিক্রেতা। নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, ‘মোদিজি যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমি কেন পারব না? আমি জানি আমি নির্বাচনে হারব। কিন্তু তা সত্ত্বেও দাঁড়াব। আমি জামানত হিসাবে ১০ হাজার টাকা জমা দিয়েছি। আমি মোটেও চিন্তিত নই।‘

একইসঙ্গে ব্রহ্মগিরির নির্দল প্রার্থী জানিয়েছেন, ‘আমি জানি আমি বিধানসভা নির্বাচনে জিততে পারব না। আমি এখন দু্র্নীতিও আটকাতে পারব না। কিন্তু তবুও আমি নির্বাচনে দাঁড়িয়েছি। মনোনয়নপত্র জমা দিয়েছি। দুর্নীতিকে রোখার লড়াই আমার চলবে।‘ উল্লেখ্য, যে কেন্দ্র থেকে সুকান্ত এবারে ভোটে লড়ছেন, সেখানে বিজেডি, বিজেপি ও কংগ্রেস তিন দলই প্রার্থী দিয়েছে। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে পড়তে হবে সুকান্তকে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক