হলুদ পোশাকে কৌশাম্বি, সাদা ধুতি-পঞ্জাবিতে আদৃত, ফাঁস হবু দম্পতির গায়েহলুদের ছবি

যাই হোক, এখন আদৃতর হলুদ মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি কৌশাম্বী প্রথম দু’জনের একসঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চার হাত এক হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর। বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী বিয়ে করছেন। হবু দম্পতির আইবুড়ো ভাত থেকে তাঁদের মেহেন্দি পর্বের সমস্ত ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজ বৃষ্টি মেঘলা আকাশে সকাল থেকেই আদৃতর বাড়িতে হৈহৈ। আনন্দে মেতেছেন আদৃত এবং কৌশাম্বির বাড়ির লোকজন। আদৃত বা কৌশাম্বী, শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেই তাঁদের বন্ধুত্ব। প্রথমে সৌমিতৃষার সঙ্গে আদৃতর প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও, পরে তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু পর্দায় তাঁদের রসায়নে বুঁদ হয়ে যান দর্শকরা।

কিন্তু একটু সময় যেতেই দিদিযা কৌশাম্বির সঙ্গে প্রেমের জল্পনা শুরু হয় আদৃতর। কিন্তু কিছুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেননি তাঁরা। এর আগে আদৃতর একটি সম্পর্ক ছিল, যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত যাওয়ার আগেই ভেঙে যায়। যাই হোক, এখন আদৃতর হলুদ মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি কৌশাম্বী প্রথম দু’জনের একসঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানান। এই ছবিকেই অনুরাগীরা তাঁদের সম্পর্কে সিলমোহর বলে মেনে নেন।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরে একটানা বৃষ্টি। তার মধ্যেই আদৃত এবং কৌশাম্বি দুই পরিবার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। গায়েহলুদের অনুষ্ঠান থেকে আদৃতর টোপর মাথায়, সানগ্লাস পরা ছবি ভাইরাল হয়। তার পরনে ছিল, ধুতি, গেঞ্জি ও কাঁধে গামছা। হালকা গোঁফে বিয়ের সাজে অসাধারণ দেখাচ্ছিল অভিনেতাকে। অন্যদিকে হবু বধূ কৌশাম্বিকে সাদা গোলাপি শাড়িতে দেখা যায়। কৌশাম্বী হাওড়ার বাসিন্দা। বৃহস্পতিবার হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে তাদের বিয়ের আসর বসবে। অতিথির তালিকায় থাকবেন তাঁদের ইন্ডাস্ট্রির সহকর্মীরা। আদৃত সম্প্রতি ‘পাগল প্রেমী’ ছবিটির শুটিং শেষ করেছেন। আর কৌশাম্বীকে দর্শক দেখছে ‘ফুলকি’ ধারাবাহিকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের