চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুত্রের পর কন্যাসন্তানের মা হলেন পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছেলের মা তো হয়েই গিয়েছেন, এবার মেয়ের মা হলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি নিজেই কলকাতার একটি  সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা্নই সিনেমার নায়িকা। ব্যক্তিগত হোক বা পেশাগত, বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী। পাঁচবার বিয়ে করলেও একটাও টেকেনি। শরিফুল রাজকে ভালবেসেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু একবছর যেতে না যেতেই পরীমণি এবং শরিফুল রাজের ছাদ আলাদা হয়ে যায়। নায়িকা রাজের বিরুদ্ধে মারধর, ঝগড়া, পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠান।

২০২২ সালের জানুয়ারিতে গর্ভবতী হন অভিনেত্রী। তার পরেই তড়িঘড়ি বিয়ে করেন তিনি। তার পর থেকে সুন্দর চলছিল তাঁর সংসার। স্বামীর সঙ্গে চুটিয়ে মাতৃত্বকালীন সময় কাটান তিনি। অগস্ট মাসে ছেলে পদ্মের জন্ম দেন অভিনেত্রী। এরপরই তাঁদের সংসারে নেমে আসে অন্ধকার। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ছবি ভাইরাল হতেই অভিনেত্রী জানান যে, তিনি আর থাকেন না রাজের সঙ্গে। রাজ তাদের সঙ্গে সম্পর্কও রাখেন না। ছেলেকে একা হাতেই মানুষ করছেন।  তবে এবার নিজের একটি শখ পূরণ করলেন পরীমণি। ছেলের পরে মেয়ের মা হলেন। কি ভাবছেন তো তিনি আবার কবে বিয়ে করলেন? না একেবারে তা নয়। কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন তিনি। শখ করে মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

মেয়েকে দত্তক নেওয়ার পাশাপাশি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা। ওই সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না!’ তবে এবার ছেলে ও মেয়ের জন্যে কাজের সংখ্যা বাড়াবেন অভিনেত্রী। খুব শিগগিরি ‘প্রীতিলতা’র কাজ শেষ করে অন্য কাজ শুরু করবেন। আপাতত এখন হইচই সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-এর কাজ করছেন। 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ