বহরমপুরে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন ও কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর ও উলুবেড়িয়া: মুর্শিদাবাদ জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের নির্বাচন যথারীতি সম্পন্ন হয়েছে ৭ই মে। এবার বাকি শুধু বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আগামী ১৩ই মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভা(Baharampur Loksabha) কেন্দ্রের নির্বাচনকে ঘিরে এই মুহুর্তে টানটান উত্তেজনা রয়েছে সমস্ত রাজনৈতিক মহলে। অন্যদিকে, এই কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে রীতিমতো তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এককথায় জেলার দুটি কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বহরমপুর কেন্দ্রকে। স্বাভাবিকভাবে এই মুহুর্তে এই কেন্দ্রের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় এলাকায় যথারীতি রুট মার্চ(Route March) চালানো হচ্ছে ,নির্বিঘ্নে নির্বাচন সম্পূর্ণ করতে। নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতায় যথেষ্টই খুশি এলাকার জনসাধারণ।

সেই মোতাবেক শুক্রবার সকাল থেকে বড়ঞা বিধানসভার ডাকবাংলো এলাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তৎপরতার সাথে রুট মার্চ চালাতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অন্যদিকে,অভিনব কায়দায় নির্বাচনী প্রচার উলুবেড়িয়া দক্ষিণ(Ulaberia South) কেন্দ্রের ধান্দালী পঞ্চায়েতের একাধিক এলাকায়।ওরা অনেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় পাচ্ছে প্রতি মাসে টাকা, আবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা,অনেক বাড়িতে পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের(Kanyashree Scheme) টাকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথীর সাইকেল, বয়স্ক ব্যাক্তিরা পেয়েছে বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা।

বৃহস্পতিবার লোকসভা নির্বাচন উপলক্ষে ১৭৮নং উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধান্দালী পঞ্চায়েতের ১৮৮নং কাঁটাখোলা ১নং বুথে দেখা গেল স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমিলা খাতুনের নেতৃত্বে একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে লক্ষীর ভান্ডার(Laxmi Vandar) হাতে নিয়ে দেবী লক্ষ্মীর সাজে এবং একাধিক প্রকল্পের লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে।

বাড়ির দরজায় ভান্ডার হাতে জীবন্ত লক্ষ্মীকে দেখে অনেকেই আপ্লুত।লক্ষী সেজে ভান্ডার হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে স্থানীয় মহিলাদের মধ্যে ছিল যেমন উৎসাহ ছিল ঠিক তেমনিভাবে লিষ্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়ায় সমস্যা ও ১০০দিনের কাজের বিষয়ে রয়েছে মানুষের ক্ষোভ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার নি দেয় তাহলে রাজ্যের সরকার ব্যবস্থা করবেন।কাঁটাখোলা ১নং,গাজীপুকুরিয়ার একাধিক এলাকায় জনসংযোগে পঞ্চায়েত সদস্যার সঙ্গে ছিলেন তপন পাল,সেখ বাপন সহ একাধিক স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য