দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভমন-সুদর্শনের জোড়া শতরানের সুবাদে ২৩১ রান তুলল গুজরাত

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ:  আইপিএলের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখার জন্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই গুজরাত টাইটান্সের। শুক্রবার রাতে ‘বাঁচা-মরার’ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন। দুজনের অনবদ্য জোড়া শতরানের সুবাদে প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ২৩১ রান তুলল গুজরাত। চেন্নাইয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন গুজরাতের দুই গোড়াপত্তনকারী ব্যাটার শুভমন গিল ও সাই সুদর্শন। চেন্নাইয়ের মিচেল সান্তনার, সিমরজিত সিংদের তুলোধনা করতে থাকেন দুজনে। ৩২ বলেই অর্ধশতরানে পৌঁছে যান সাই সুদর্শন। মাত্র ৫৭ বলেই শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন গুজরাত অধিনায়কও। দুজনকে থামাতে চেষ্টার কসুর রাখেননি চেন্নাই অধিনায়ক তুতুরাজ গায়কোয়াড়। কিন্তু চেন্নাইয়ের কোনও বোলারই শুভমন ও সুদর্শনকে বিপদে ফেলতে পারেননি। উল্টে সময় গড়ানোর সঙ্গে দুজনে আরও মারমুখী হয়ে ওঠেন। শুভমন ও সুদর্শনের হাতে বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন রবীন্দ্র জাদেজা-ড্যারিল মিচেলরা।

ঝোড়ো ইনিংস খেলে ৫০ বলেই নিজের শতরান তুলে নেন গুজরাত অধিনায়ক। আর শতরান করার পথে ৯টি চার ও ছয়টি ছক্কা হাঁকান। শুভমনের পরে নিজের শতরান তুলে নেন সাই সুর্দশন। শতরানে পৌঁছতে তিনিও নেন ৫০ বল। পাঁচটি চার ও সাতটি ছক্কার সাহায্যে শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারে বল করতে এসে গুজরাত শিবিরে জোড়া আঘাত হানেন তুষার দেশপাণ্ডে। দ্বিতীয় বলে  ফেরান সুদর্শনকে (১০৩)। শেষ বলে ফেরান শুভমন গিলকে (১০৪)। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় গুজরাত। রান ওঠার গতি খানিকটা মন্থর হয়ে যায়। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ডেভিড মিলার ও শাহরুখ খান ১২ বলে মাত্র ১৮ রান যোগ করেন। শেষ বলে রানআউট হয়ে যান শাহরুখ (২)। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৩১ রান তুলতে সক্ষম হয় গুজরাত। মিলার ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।  

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ