Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভায় নিহত ৩৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ঠান্ডা লাভা প্রবাহের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন ব্যক্তির এখনও পর্যন্ত খোঁজ মেলে নি বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কি এই ঠান্ডা লাভা : এই ঠান্ডা লাভা ‘লাহার’ নামে পরিচিত। এই লাহার যখন তৈরি হয় তখন আগ্নেয়গিরির ছাই, বালি এবং নুড়ি লাভার সাথে মিশে যায় এবং বৃষ্টির সময়ে কাদাপ্রবাহে রূপান্তরিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর স্থানীয় সময় গত শনিবার কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি পাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার সাথে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপির লাভার স্রোতে ভেসে যায় দ্বীপের দুটি এলাকা।

তবে দেশটির দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি) জানিয়েছে, শনিবার রাত থেকে পশ্চিম সুমাত্রা প্রদেশের আগম ও তানাহ দাতার অঞ্চলে ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে। ঠাণ্ডা লাভা প্রবাহে পুরো এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় পাঁচটি উপ-জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাড়িঘর ও মসজিদসহ শতাধিক ভবন ক্ষতির সম্মুখীন হয়েছে।

পশ্চিম সুমাত্রা দুর্যোগ সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব আন্তর্জাতিক সংবাদসংস্থা কে জানিয়েছেন, নিঁখোজদের সন্ধানে উদ্ধারকার্যে স্থানীয় উদ্ধারকারী, পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীরাও যোগ দিয়েছেন। তাঁদের খুঁজে বের করে আশ্রয়স্থল অবধি নিয়ে যাওয়ার জন্য একটি দলও গঠন কার হয়েছে ইতিমধ্যেই।

জানা যায় রবিবার বিকেল পর্যন্ত, উদ্ধারকারীরা আগাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ কান্ডুয়াং গ্রাম থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি পার্শ্ববর্তী জেলা তানাহ দাতারে আরও নয়টি মৃতদেহ উদ্ধার করেছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য গত ছয় মাসে মাউন্ট মারাপির আশেপাশের এলাকায় বেশ কয়েকবার একই ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ২৩ জন মৃত্যু হয়েছিল।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি