মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার তুলে দিলেন মিমি, বললেন ‘সেরা প্রাপ্তি’

র জন্যে আমি কতটা যোগ্য জানিনা। কিন্তু আমি এটাই বলব যে এই পুরস্কার আমাকে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সঙ্গে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা, দুনিয়ার সবচেয়ে ছোট শব্দ। কিন্তু এর অর্থ পৃথিবী সমান। প্রত্যেক মানুষের জীবনেই মায়ের অবদান অনস্বীকার্য। পৃথিবীতে মা-বাবাকে ছাড়া যেকোনও সন্তানের বেঁচে থাকা মুশকিল। ১০ মাস ১০ দিন গর্বে ধারণ করে জন্ম দেয় সন্তান। তাই কথায় কথায় সবাই বলে, মেয়েরা মায়ের জাত। সন্তানের মুখের বুলি ফোটা, হাঁটা-চলা, নিজেকে আত্মরক্ষার শিক্ষা, বই খাতার প্রথম অক্ষর চেনার জ্ঞান, সবটাই মায়ের হাত ধরে। সন্তান সাফল্য পাক, কি না পাক, সবসময় যে হাতটি মাথার উপরে থাকে, তিনি হলেন মা। সন্তানের সাফল্যে যেমন তাঁর থেকে বেশি খুশি কেউ হননা, তেমনি সন্তানের বিপদেও ঝাঁপিয়ে পড়েন। গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃদিবস। মায়ের জন্যে কোনও আলাদা দিন নেই, রোজ দিনই মায়ের দিন।

গতকাল মাতৃদিবসের আরাধনায় মেতেছিল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানোর ধুম পড়ে গিয়েছিল রীতিমতো। অভিনেত্রী মিমি চক্রবর্তীও মাতৃদিবসে মায়ের সঙ্গে একাধিক বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু এ বছরের মাতৃদিবসের দিনটি ছিল অভিনেত্রীর সেরা দিন। কারণ মাতৃদিবসেই মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া, কতজন সন্তানের ভাগ্যে হয়? মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কপালে জুটেছিল সেই পরম পাওনা। এদিনের সন্ধেটা ছিল অভিনেত্রী কাছে ‘সেরা প্রাপ্তি’। প্রতিবছরই একদিনে টলিপাড়ায় অনুষ্ঠিত হয় ‘রত্নগর্ভা’ অনুষ্ঠান। অর্থাৎ গর্ভে রত্নের জন্ম। নিঃসন্দেহে মিমিও তাঁর মায়ের কাছে রত্ন। বর্তমানে টলিউডের প্রথম সারির সফল অভিনেত্রী তিনি, তাই মিমির মাও যে রত্নগর্ভা তা বলাই বাহুল্য! রবিবার সন্ধেয় মা তাপসী চক্রবর্তীর হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার তুলে দিয়ে মঞ্চেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন মিমি চক্রবর্তী। যা কিনা প্রতিটি সন্তানের কাছেই গর্বের সমান।

এদিন সেই গর্বের মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখেন, “আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যাঁরা এই ‘রত্নগর্ভা’ অ্যাওয়ার্ডটির সঙ্গে যুক্ত। এই প্যানেলিস্টদের মধ্যে আমার মায়ের নাম ছিল। তাই পুরস্কারটি আমার মাকে দেওয়া হয়েছে, তাতে আমি আপ্লুত। আমি নিশ্চিত, এই সম্মান তাঁর জীবনেরও অন্যতম সুন্দর মুহূর্ত।” অভিনেত্রী আরও লেখেন, “এর জন্যে আমি কতটা যোগ্য জানিনা। কিন্তু আমি এটাই বলব যে এই পুরস্কার আমাকে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সঙ্গে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।” এদিন মঞ্চে মায়ের সঙ্গে রং মিলান্তি পোশাকে হাজির হয়েছিলেন মিমি চক্রবর্তী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মিমি।কিন্তু ২০২৪ সালে তৃণমূলের হয়ে আবারও প্রার্থী হওয়ার আগে অভিনেত্রী নিজ ইচ্ছায দল ছাড়েন। বর্তমানে এসব থেকে শত হস্ত দূরে। তিন পোষ্য সন্তান, সিনেমা-সিরিজ নিয়ে দিব্যি রয়েছেন অভিনেত্রী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার