মহিলাদের জন্য পৃথক শৌচালয়, বিশেষ নজর ডেঙ্গি রোধ! প্রতিশ্রুতি তৃণমূলের

ডেঙ্গি নিয়ে বারবার নাজেহাল হতে হয় কলকাতা পুরসভাকে। মশাবাহিত এই রোগের ঠ্যালায় প্রাণ গিয়েছে বহু মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি নিয়ে বারবার নাজেহাল হতে হয় কলকাতা পুরসভাকে। মশাবাহিত এই রোগের ঠ্যালায় প্রাণ গিয়েছে বহু মানুষের। তাই ডেঙ্গি নিয়ে সচেতন রয়েছে কলকাতা পুরসভা। হাতে আর মাত্র এক সপ্তাহ, তার আগেই কলকাতা পুরভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আর তাতেই বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ডেঙ্গিকে। ইস্তেহারে তৃণমূলের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভায় ক্ষমতায় এলেই ৩০ টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র বসানো হবে। যাতে দ্রুত ডেঙ্গি আক্রান্তদের রিপোর্ট পাওয়া যায় ও সেইমতো চিকিৎসা করানো যায়।

এছাড়াও তৃণমূলের ইস্তেহারে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা শৌচালয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারকেই হাতিয়ার করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এরপরেই ভোটের ফলে দেখা যায় তৃণমূলের ঘরে এসেছে মহিলা ভোটারদের বেশি ভোট। এবার কলকাতা পুরভোটেও হাতিয়ার মহিলারাই। তাই তাদের জন্য আলাদা শৌচালয় বানানোর প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। শহরে ইতি-উতি ছড়িয়ে রয়েছে বহু শৌচালয়। কিন্তু সবকটি উভয়পক্ষের অর্থাৎ পুরুষ ও মহিলাদের জন্য। সেই কথা মাথায় রেখেই কলকাতায় পৃথকভাবে মহিলাদের জন্য শৌচালয় গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও উন্নততর স্বাস্থ্য পরীক্ষা ও ভালো রাস্তা গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরভোটে তৃণমূল পুরবোর্ড ক্ষমতায় এলে এই সমস্ত প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

শনিবার হাজরাতে মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের এই ইস্তেহার প্রকাশে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ মণীষ গুপ্ত, বিধায়ক তাপস রায়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের