ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশে  ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারালেন ৬ জন। বাকি আহতেরা চিলাকালুরিপেট শহরের সরকারী  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলায়।

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় নিহতরা হলেন  নুকাপল্লি সিবা (৩৫), বসমসেট্টি সূর্যপ্রকাশ (৫০), ভিরি কাটলায়া (৪৫) এবং চিলাকালাপুড়ি পান্ডা। নিহত অপর দুজনের পরিচয় এখন জানা যায়নি।  তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে উদিমুড়ি গ্রামের দিকে যাচ্ছিল একটি ট্র্যাক্টর। হঠাৎ ট্র্যাক্টরে এসে সজোরে ধাক্কা মারে একটি বাস। তারপরই  আগুন লেগে যায়। আর এই আগুন এতটাই ভয়াবহ হয় যে বাস ও ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

দুর্ঘটনা প্রসঙ্গে আহতরা জানিয়েছে, ১৩ মে ভোট দেওয়ার পর ৪২ জন যাত্রী বাসে করে বাপতলা থেকে হায়দরাবাদ যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে। চিলাকালুরিপেটা গ্রামীণ থানার এক আধিকারিক জানিয়েছেন,  গতি নিয়ন্ত্রণে রাখতে না পারার ফলে ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনায় গাড়ি দু’টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের