দু’দিনের সফরে চিনে পৌঁছেছেন পুতিন, শি’র সঙ্গে বৈঠক করবেন

পুতিনের চিনে যাওয়ার আরেকটি কারণ ১৯৪৬ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিনের রাষ্ট্রীয় সফরে চিনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দেশের সম্পর্কের ৭৫ তম সম্পর্কের বার্ষিক উদযাপন করতেই পুতিন চিন সফরে গেলেন। পুতিনের বেজিংয়ে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে চিনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম জিনহুয়া নিউজ এজেন্সি। ৭১ বছর বয়সী পুতিনের চিনের সফরকে ‘পুরোনো বন্ধুর সফর’ বলে উল্লেখ করেছে। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে চিনের প্রেসিডেন্ট শি চিনফিং জানিয়েছিলেন যে, তিনি এবং পুতিন গত এক দশকে প্রায় ৪২ বার সাক্ষাৎ করেছেন।

এছাড়া দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশ দুটি নিজেদের মধ্যে আরও সম্পর্ক ভাল করার বিষয়ে চিন্তাভাবনা করছে। সফরকালে আজ পুতিন চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে সামনাসামনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আরও জানা গিয়েছে, পুতিনের চিনে যাওয়ার আরেকটি কারণ ১৯৪৬ সালে হারবিনের স্বাধীনতার সময় প্রাণ হারানো প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা। এছাড়া গণপ্রজাতন্ত্রী চিনকে সোভিয়েত ইউনিয়নের স্বীকৃতি দেওয়ার ৭৫ বছর উপলক্ষে এই বিশেষে অনুষ্ঠানে যোগ দেবেন দুই নেতা। যাই হোক, রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করার কয়েকদিন পরেই চিন সফরে গেলেন পুতিন।

এ বিষয়ে রাশিয়ার দাবি, সম্মুখ যুদ্ধে তাঁদের সৈন্যদের এক হাজার কিলোমিটার (৬০০ মাইল) অগ্রগতি করতে হচ্ছে। অপরদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহও বিলম্বিত হওয়ার কারণে ইউক্রেনের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালিয়েছিল রাশিয়া। যার দিন কয়েক আগেই পুতিন এবং শি চিনফিং রাশিয়া ও চিনের মধ্যে একটি ‘সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেছিলেন। চিন সফরের আগে গণমাধ্যমকে পুতিন বলেন, পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিদেশ সফরের জন্য তিনি প্রথম চিনকেই বেছেছেন। এর মাধ্যমে তিনি দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে