নাইজেরিয়ায় নমাজ পড়ার সময়ে মসজিদে আগুন দুষ্কৃতীদের, পুড়ে ছাই ১১ জন

ওই ব্যক্তির দাবি, মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আগুন লাগিয়ে ছিলেন তিনি। তবে হামলার প্রতিক্রিয়ায় কানো শহরের বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মকে নিয়ে ছেলেখেলা। নাইজেরিয়ায় একটি মসজিদে নামাজ পড়ার সময় মসজিদে আগুন লাগিয়ে পালায় দুষ্কৃতীরা। এমন মর্মান্তিক ঘটনায় সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় মসজিদে থাকা ১১ জন মুসল্লি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে নাইজেরিয়ার কানো রাজ্যের গেজাওয়া এলাকার একটি মসজিদে। ঘটনার ঠিক আগেই মহজিদে মুসল্লিরা ফজরের নামাজে অংশ নিয়েছিলেন, তখনই বাইরে থেকে একজন ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্ততপক্ষে ১১ জন মুসল্লি নিহত হয়েছেন এবং কয়েক ডজন মুসল্লি আহত হয়েছেন। প্রত্যক্ষ দর্শীদের কথায়, হামলার আগে ওই হামলাকারী প্রায় ৪০ জন উপাসককে আটকে রেখেছিল।

সূত্রের খবর, উত্তরাধিকার ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ, তার জেরেই এ হামলার সূত্রপাত। পুলিশ ইতিমধ্যেই ৩৮ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে, হামলার পর মসজিদের আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং ভেতর থেকে তখন নিজেদের বাঁচাতে উপাসকরা চিৎকার করতে শুরু করে। তারা তালাবদ্ধ দরজাটিকে খোলার জন্যে ভেতর থেকে বহু চেষ্টা করেন এবং আর্তনাদ শুরু করে। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ভেতরে আটকে পড়া মুসল্লিদের সাহায্য করতে ছুটে আসেন। কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি, পুলিশের কাছে সন্দেহভাজন ব্যক্তি এই ঘটনাটি স্বীকারও করেছেন। ওই ব্যক্তির দাবি, মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আগুন লাগিয়ে ছিলেন তিনি। তবে হামলার প্রতিক্রিয়ায় কানো শহরের বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। কিন্তু এই হামলায় দুষ্কৃতীরা কোনও বোমা ব্যবহার করেনি। কানো ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পরপরই তাদের ডাকলে তাঁরা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত।

কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে জানিয়েছেন যে, স্থানীয়রা আগুন নিভিয়ে তাদের ডেকেছে। ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় পুলিশ প্রধান উমর সান্দা সাংবাদিকদের বলেছেন, “যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়, বরং এটি একটি সংঘর্ষ যা উত্তরাধিকার বণ্টনের ফলে হয়েছিল। সন্দেহভাজন বর্তমানে পুলিশের জালে বন্দি। এই হামলায় একজন উপাসক মারা গেছেন। তবে কানোর মুরতালা মুহাম্মাদ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন আক্রান্ত মারা গেছে। শিশুসহ আরও বেশি ভুক্তভোগী এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইসলামী ধর্মগুরু শেখ দাউদা সুলাইমান বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, লোকেদের প্রার্থনা করার সময় হত্যা করা সম্ভাব্য সবচেয়ে বড় পাপগুলির মধ্যে একটি। পুরো গ্রাম এখন শোকাচ্ছন্ন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে