মমতা-অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার উলুবেড়িয়ায়

মমতা আর অভিষেককে গাড়ি চাপা দিয়ে খুন করার হুমকিম পোস্টার পড়েছে হাওড়া জেলার উলুবেড়িয়া থানা এলাকার ফুলেশ্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই চাঞ্চল্যকর পোস্টার পড়ল হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়া থানা(Uluberia PS) এলাকার ফুলেশ্বরের মনসাতলায়। রাতের আঁধারে কেউ বা কারা সেখানে একটি বড় হাতে লেখা পোস্টার(Hand Written Postar) ইটের সারিতে ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছে। আর সেই পোস্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) গাড়ি চাপা দিয়ে খুন করার হুমকি(Death Threat) দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই পোস্টার উদ্ধার করেছে ইতিমধ্যেই। এখন তাঁরা খোঁজ নিচ্ছেন কারা আর কখন ওই পোস্টার ওখানে লাগিয়ে দিয়ে গিয়েছে। উল্লেখ্য এর আগে বাম জমানায় মমতা যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন একাধিকবার তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। আর অভিষেকের গাড়িতে তো এসে লরি ধাক্কা মেরেছিল।

এদিন সকালে ফুলেশ্বরের মনসাতলায় যে পোস্টার পাওয়া গিয়েছে তা সবুজ কালিতে হাতে লেখা। দুইজনেরই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টারে। সেখানে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। শুনে সবাই প্রদীপ জ্বালাইবে। আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।’ উল্লেখ্য, আগামী ২০ মে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট। তার ঠিক ৩ দিন আগে মমতা ও অভিষেককে প্রাণনাশের হুমকি দিয়ে পড়া এই পোস্টার এখন পুলিশকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে। এলাকাটি কিছুটা গ্রামীণ হওয়ায় সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া শক্ত। কার্যত মিলবে না বললেই চলে। আর তাই রাতের আঁধারে কারা এই পোস্টার দিয়ে গিয়েছে তা খুঁজে বের করতে বেশ ধকল পোয়াতে হবে পুলিশকে। তবে এই ঘটনার পিছনে মাওবাদীদের হাত নেই বলেই মনে করছেন পুলিশের আধিকারিকেরা। তবে সব দিক খতিয়ে দেখেই তদন্ত করা হবে বলেই পুলিশের আধিকারিকেরা জানিয়েছেন। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল