ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

যে ভবনের দিকে সুবিচারের আশায় তাকিয়ে থাকেন বাংলা সবাই সেই ভবনকে প্রাণে বাঁচানোর লড়াইয়ে এখনও অবধি কেউই সুবিচার পাইয়ে দিতে পারছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগ ধরা পড়েছিল ৮ বছর আগে। কিন্তু এই ৮ বছরে রোগের চিকিৎসাই করে উঠতে পারলেন না কেউ। আর তাই যা হওয়ার সেটাই হচ্ছে। ক্রমশ রোগ বেড়েই চলেছে। ছড়িয়ে পড়ছে শরীরের অনান্য অংশেও। নাহ কোনও মানুষের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে শহর কলকাতার তো বটেই গোটা দেশের অন্যতম দৃষ্টিনন্দন ব্রিটিশ স্থাপত্য কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) কথা। হেরিটেজ ভবনের(Heritage Building) তকমাপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রধান ভবনটিই আস্তে আস্তে বসে যাচ্ছে। আর বসে যাওয়ার রোগ প্রথম ধরা পড়ে ৮ বছর আগে। কিন্তু তারপরে IIT’র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশেষজ্ঞদের ডেকে এনে দেখিয়েও কোনও লাভ হয়নি। এই ঐতিহাসিক ভবন বসে যাওয়া ঠেকাতে পারেননি কেউই। ফলে যে ভবনের দিকে সুবিচারের আশায় তাকিয়ে থাকেন বাংলা(Bengal) সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা সেই ভবনকে প্রাণে বাঁচানোর লড়াইয়ে এখনও অবধি কেউই সুবিচার পাইয়ে দিতে পারছেন না। ক্রমশ বসেই যাচ্ছে প্রায় দেড়শো বছরের পুরোনো কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন।

ব্রিটিশ ভারতের ১৮৬১ সালের আইন মেনে ১৮৬২ সালের ১ জুলাই কলকাতা হাইকোর্টের স্থাপনা হয়। সেই সময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। সেই সূত্রে কলকাতা হাইকোর্টই হল দেশের সব থেকে পুরাতন হাইকোর্ট। এখন কলকাতা হাইকোর্টের যে লাল রঙের ঐতিহ্যশালী ভবন সকলের চোখে পড়ে তা ১৯৭২ সালে চালু হয়। ১৯৬২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ১০ বছর ধরে এই ভবনের নির্মাণ হয়েছিল। কিন্তু সেই হেরিটেজ ভবনই এখন চরম বিপদের মুখে। ৮ বছর আগে প্রথমবার ধরা পড়ে এই ভবন একটু একটু করে মাটির নীচে বসে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না করলে পরিস্থিতি বড় বিপদ ডেকে আনবে। আর তাই হাইকোর্টের হেরিটেজ ভবনের ওপরের তলাগুলি থেকে লাইব্রেরি, জলের মেশিন, কয়েকশো টন পুরোনো নথি সরিয়ে নেওয়া হয়। তার পরেও একতলায় ভারী ওজনের যে সব জিনিসপত্র এখনও রয়ে গিয়েছে, সেগুলো তাড়াতাড়ি সরানো না-হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে IIT’র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এরই মধ্যে ওই হেরিটেজ ভবনের ৩ তলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অফিসও বিপর্যয়ের মুখে পড়েছে। তাঁর অফিসের একটি দেওয়ালের একাংশ হেলে যাওয়ায় জরুরি ভিত্তিতে মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে।  

৮ বছর আগে কলকাতা হাইকোর্ট বিল্ডিং বিভাগের তদানীন্তন চেয়ারম্যান তথা বর্তমানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের চেম্বার এবং তার লাগোয়া আরও দুই বিচারপতির চেম্বারের মেঝেতে ভয়াবহ ফাটল দেখা দিয়েছিল। সেই সময়েই বোঝা যায় এই ঐতিহ্যশালী ভবন বিপদের মুখে দাঁড়িয়ে। যদিও তারপরেও ওই হেরিটেজ বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে বছর খানেক যাবৎ একটি বারান্দা দখল করে ফেলে রাখা হয়েছে খান চল্লিশেক ব্রিটিশ আমলের আলমারি, যাতে বই বা নথি রাখা হয়। হাফ ডজনেরও বেশি এসি মেশিনের আউটলেট ড্রেন পাইপ থেকে জল বেরিয়ে জমছে ওই বারান্দাতেই। এসি-র জল পড়ে এবং ওই সব ভারী আলমারির ওজনে ক্ষতির আশঙ্কা প্রবল। ওই হেরিটেজ ভবনের ফ্লোরগুলোর বারান্দা এখনও দখল করে রয়েছে অগুনতি মামলার ব্রিফের কয়েকশো টন কাগজপত্র। হাইকোর্ট কর্তৃপক্ষ বারবার আইনজীবীদের সংগঠনগুলোকে ওই সব নথি সরাতে নোটিস দিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই। কাজের কাজ কিছুই হয়নি।

হেরিটেজ ভবনের ভিতরে, মাঝখানে ফাঁকা জায়গায় প্রায় দেড় দশক আগে একটি বহুতল গড়ে তোলে হাইকোর্টই। যা নিয়ে প্রবল বিতর্ক হয়। বেআইনি ভাবে ওই ভবন গড়া হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। আপাতত সেই মামলার নিষ্পত্তি হয়েছে। তবে হেরিটেজ ভবন বসে যাওয়ার জন্য যে মাঝখানের ওই বিল্ডিং নির্মাণ দায়ী, সেটা IIT’র ইঞ্জিনিয়াররা আগেই জানিয়েছিলেন। IIT Kharagpur, IIT Roorkee এবং Indian Institute of Science Bengaluru’র ইঞ্জিনিয়ার ও গবেষকরা তাঁদের লিখিত রিপোর্টে সাফ জানিয়ে দিয়েছেন যে, মাঝখানের ওই ভবন গড়তে গিয়ে ক্ষতি করে ফেলা হয়েছে হেরিটেজ ভবনের ভিতের। সে জন্যই বসে যাচ্ছে হেরিটেজ ভবনের উত্তর-পশ্চিম অংশ। আর তাই প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা সহ দেশের এই হেরিটেজ ভবন কী ক্রমশই নিঃশব্দ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে!

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক