শীঘ্রই বিয়ে করতে চলেছেন প্রভাস, ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট

তবে কী তিনি বিয়ে করতে চলেছেন? শুক্রবার সকালে প্রভাস তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি নোট শেয়ার করে লেখেন, ''ডার্লিংস'! অবশেষে খুব বিশেষ কেউ আমাদের জীবনে আসতে চলেছেন। অপেক্ষা করুন"।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের অন্যতম সুপারস্টার প্রভাস। ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’-এর মাধ্যমেই তাঁর বেশি জনপ্রিয়তা। বছরে খুব কম ছবি করেন তিনি, এবং বাছাই করে ছবি নির্বাচন করেন অভিনেতা। এছাড়াও অন্যান্য তারকাদের মতো তাঁর লাইমলাইটে থাকতেও ভালবাসেন না নায়ক। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘সালার’ ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাল্ট ক্ল্যাসিক চলচ্চিত্র ‘কল্কি 2898 খ্রিস্টাব্দ’-তে। যেখানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন, কমল হাসান। তবে ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। মাস কয়েক আগেই বিদেশ থেকে পায়ের ক্ষত সারিয়ে দেশে ফিরেছেন অভিনেতা। তবে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তরা কম উৎসুক নন।

কিন্তু অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে খুব একটা আনেন না। মাস কয়েক আগে কৃতি স্যাননের সঙ্গে তাঁর প্রেমের গুজব উঠেছিল। যখন তাঁদের একসঙ্গে ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছিল। কিন্তু এই গুজব উড়িয়ে দেন কৃতি নিজেই। তবে বাহুবলী নায়িকা অনুষ্কা শেট্টির সঙ্গে অভিনেতার বিয়ের গুঞ্জন চলছে অনেকদিন। কিন্তু এ বিষয়ে তাঁরা স্পিকটি নট। যাই হোক, এমন গুঞ্জনের মধ্যেই ইনস্টাগ্রামে একটি রহস্যজনক পোস্ট করলেন অভিনেতা। জানালেন, খুব শীঘ্রই তাঁর জীবনে বিশেষ কেউ আসছেন। এর পরেই ভক্তদের মধ্যে শুরু হয় চরম উন্মাদনা। তবে কী তিনি বিয়ে করতে চলেছেন? শুক্রবার সকালে প্রভাস তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি নোট শেয়ার করে লেখেন, ”ডার্লিংস’! অবশেষে খুব বিশেষ কেউ আমাদের জীবনে আসতে চলেছেন। অপেক্ষা করুন”।

পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রভাসের এই নোটের অর্থ কী বোঝায় তা জানতে চেয়েছেন। অভিনেতার ভক্তরা অনুমান করছেন যে, তিনি শীঘ্রই তাঁর বিয়ের ঘোষণা করতে চলেছেন। আবার কেউ মনে করেছেন যে, এটি তার আসন্ন চলচ্চিত্র ‘কালকি 2898’-এর বিষয়ে কোনও ইঙ্গিত। গত বছর একটি চ্যাট শোতে প্রভাসকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি হেসে বলেন, সলমানের পরেই তিনি মোস্ট বেচেলর তকমা অর্জন করতে চলেছেন। প্রভাসকে শেষ দেখা গিয়েছিল ‘ সালার ‘ ছবিতে। তেলেগু সুপারস্টারকে পরবর্তী সাই-ফাই মহাকাব্য ‘কল্কি 2898 এডি’-তে ভৈরবের ভূমিকায় দেখা যাবে। ছবিটি ২৮ জুন মুক্তি পেতে চলেছে। এই আইপিএল মরসুমে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অভিনেতা একটি ভিডিওতে উপস্থিত ছিলেন।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ