টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় সিট সোজা রাখতে বলা হয় কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :  যারা প্রায় ফ্লাইটে যাতায়াত করেন তাঁরা এই বিষয়টি হয়তো লক্ষ্য করেছেন, ফ্লাইটে টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় আসন সোজা করার পরামর্শ দেন। কিন্তু কখনও খেয়াল করেছেন এর পেছনে কারণ কী , তাঁরা কেন এমন পরামর্শ দিয়ে থাকেন? অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান! অতএব জেনে নিন কেন টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় সিট সোজা রাখার পরামর্শ দেওয়া হয়।

টেকঅফ এবং ল্যান্ডিং কী ? প্রথমে জেনে নেওয়া যাক টেকঅফ এবং ল্যান্ডিংয়ের বিষয়ে। টেকঅফ মানে হল যখন বিমান মাটি থেকে আকাশে ওড়ে।আর ল্যান্ডিং মানে হল আকাশ থেকে মাটিতে ফিরে আসার আগের মুহূর্ত।

ফ্লাইটের টেকঅফ এবং ল্যান্ডিং সংক্রান্ত বেশকিছু নিয়ম রয়েছে। এই নিয়মের মধ্যে একটি হল টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় সিট সোজা রাখা।দূর্ঘটনা এড়াতে বা তার মোকাবিলা করতে বিমানকর্মীরা সদা সতর্ক থাকে। বিমানে ওঠার পরই বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিপদ মোকাবিলায় তাঁরা পরামর্শ দিয়ে থাকেন।

যাত্রীদেরকে নিজেদের সিটে আগে থেকে সোজা করার পরামর্শ দিয়ে থাকেন।যতক্ষণ না ফ্লাইট উড়ছে, ততক্ষণ প্রতিটি যাত্রী যাতে সিট সোজা করে সঠিকভাবে বসেন সেদিকে নজর রাখেন তাঁরা। এর কারণ হল বিমান মাটি থেকে আকাশে ওড়ে এবং আকাশ থেকে মাটিতে ফিরে আসে, তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এমন সময় যদি আসনটি পিছনের দিকে কাত হয়ে থাকে, তাহলে তা ঠিকভাবে লক হয় না।আর সেই সময় ধাক্কা লাগতে পারে। যার কারণে ব্যক্তির মৃত্যুও পর্যন্ত হতে পারে। এই কারণেই সেই সময়গুলিতে সিট সোজা রাখার নির্দেশ দেওয়া হয় এবং সিট বেল্ট বেঁধে রাখতে বলা হয়।

সোজা না থাকলে যাত্রী ছিটকে পড়ে যেতে পারেন এবং তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। চেয়ারের পিছনের দিকে কাত হয়ে থাকলে যাত্রীর আঘাতের সম্ভাবনা বেশি থাকে। তাই আসন সোজা রাখতে এবং সিট বেল্ট পড়তে বলা হয়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?