ঝুঁকিপূর্ণ অবতরণ ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি : খারাপ আবহাওয়া কারণে ঝুঁকিপূর্ণ অবতরণ করানো হল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির হেলিকপ্টারকে। ইরানি রাষ্ট্রপতি পূর্ব আজারবাইজানের দিকে যাত্রা করছিলেন। সেইসময়ই এই ঘটনাটি ঘটেছে। রাষ্ট্রপতিকে উদ্ধার করতে একটি দল পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার দূরে জোলফা নামে একটি এলাকায় জরুরিভিত্তিতে অবতরণ করতে হয়েছে ইরানি রাষ্ট্রপতির হেলিকপ্টারে। জানা যাচ্ছে, ঘন জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটিকে অবতরণ করাতে হয়েছে। খারাপ আবহাওয়া থাকায় ঘটনাস্থলে যাওয়া মুসকিল হয়ে যাচ্ছে উদ্ধারকারী দলের। উদ্ধারকাজ চালানোর জন্য ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। হেলিকপ্টারে ইরানি রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহ, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর ও রাষ্ট্রপতি নিরাপত্তারক্ষী ও অন্যান্য আধিকারিকরা। ইরানি রাষ্ট্রপতি এখন কেমন আছেন, সেবিষয়ে কিছু জানা যায়নি। ইরানি সংবাদমাধ্যম এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না।

জানা গিয়েছে, এদিন সকালে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েবকে সঙ্গে একটি বাঁধের উদ্বোধনে গিয়েছিলেন ইরানি রাষ্ট্রপতি। অরাস নদীর ওপর এটি তৃতীয় বাঁধ যেটি ইরান ও আজারবাইজান দুটি দেশ মিলে তৈরি করেছে। জানা যাচ্ছে, রাষ্ট্রপতির হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল। সেই দুটি হেলিকপ্টারে মন্ত্রী ও আধিকারিকরা ছিলেন। তাঁরা নিরাপদে গন্তব্যে পৌঁছে গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের