ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীকে নিয়ে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলল

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানকে নিয়ে ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। যদিও কেউ বেঁচে নেই বলে দাবি করেছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউ এজেন্সি। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সংস্থার উদ্ধারকারীরাও জানিয়েছেন, ভেঙে পড়া হেলিকপ্টারের কোনও আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

গতকাল রবিবার পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরেজে এক জলপ্রকল্পের উদ্বোধনের জন্য যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম। জোলফার কাছে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যাওয়ার সময়ে প্রতিকুল আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দৃশ্যমানতাও কম ছিল। আচমকাই একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।

দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় ঝাঁপিয়ে পড়ে ইরানের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্ধারের কাজে নামানো হয়। মোট ৪০টি দল উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ইরানের প্রেসিডেন্টকে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পাহাড়ি এলাকা এবং প্রতিকুল আবহাওয়ার কারণে বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পেতে সমস্যা হচ্ছে। রাতের দিকে খবর ছড়ায়, প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ওই খবর পরিবেশন করে।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে