হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট, বিদেশ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। হেলিকপ্টার ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। সোমবার সকালে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এ খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেঙে পড়া হেলিকপ্টারটিতে থাকা কোনও আরোহী বেঁচে নেই। দুর্ঘটনায় আরোহীদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে কোনটি কার দেহ, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

গতকাল এক জলপ্রকল্পের উদ্বোধনের জন্য রবিবার পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরেজে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম। প্রেসিডেন্টের হেলিকপ্টার কনভয়ে আরও দুটি চপার ছিল। জোলফার কাছে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যাওয়ার সময়ে প্রতিকুল আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দৃশ্যমানতাও কম ছিল। আচমকাই একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।

দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় ঝাঁপিয়ে পড়ে ইরানের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্ধারের কাজে নামানো হয়। মোট ৪০টি দল উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ইরানের প্রেসিডেন্টকে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পাহাড়ি এলাকা এবং প্রতিকুল আবহাওয়ার কারণে বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পেতে সমস্যা হয়। শেষ পর্যন্ত ১৭ ঘন্টা বাদে ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খোঁজ মেলে। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কোলিভান্দ জানিয়েছেন, ‘দুর্ঘটনায় হেলিকপ্টারের পুরো কেবিন ব্যাপক ক্ষতিগ্রস্ত ও পুড়ে গিয়েছে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে