মোদির সভার পরেই বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লাখ টাকা, সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোদির সভার  পরেই খড়গপুর থেকে উদ্ধার হল লাখ লাখ টাকা। খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার প্রায় ৩৫ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই হোটেলে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন নেতা। আর তাদের ব্যাগ থেকে উদ্ধার  হয়েছে লাখ লাখ টাকা।

তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা দাবি করেছে বিজেপি  নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে । তবে তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, নির্বাচনে খরচের জন্য ওই টাকা দলের রাজ্য দফতর থেকে এসেছে। কিন্তু পুলিশ বিজেপির দাবি মানতে নারাজ।  কোথা থেকে এই টাকা এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক বিজেপি নেতাকে।

উল্লেখ্য এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন,’ নির্বাচন কমিশনের তরফে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনা থেকে বিজেপির আসল চেহারা ফুটে উঠেছে। এই ভাবে তারা টাকা পাচার করে থাকে।‘ জানা  গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর শহরের উপকণ্ঠে সাহাজক এলাকায় জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে অভিযান চালায় জেলা পুলিশের একটি দল। তাতেই উদ্ধার হল লাখ লাখ টাকা। আগামী ২৫ মে ষষ্ট দফা ভোট মেদিনীপুরে। আর তারআগে উদ্ধার হল লাখ লাখ টাকা। তাতেই চাপে পড়ল বিজেপি।

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?