রাহুলের পর শ্রীলঙ্কার ক্রিকেটার কি ভারতের কোচ, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাহুল দ্রাবিড়়ের পর ভারতের পরবর্তী কোচ কে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন বিসিসিআইয়ের কর্তারা। এই প্রেক্ষাপটে গৌতম গম্ভীরের নামের পাশাপাশি শ্রীলঙ্কার ব্যাটসম্যান মেহেলা জয়বর্ধনের নাম উঠে আসছে। তবে জয়বর্ধন কোচ হিসাবে দায়িত্ব নেবেন কিনা, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়েও আলোচনা চলছে। তবে অস্ট্রেলিয়ান কোচ দায়িত্ব নিতে নারাজ বলেই জানিয়েছেন।

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের সঙ্গেই যুক্ত রয়েছেন মেহেলা জয়বর্ধন। গত তিনটি আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের কোচ হিসাবে রয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেট দলের পরামর্শকের দায়িত্বও সামলেছেন তিনি। মেহেলা জয়বর্ধনের নাম নিয়ে আলোচনা হলেও বিসিসিআইয়ের তরফে অবশ্য তাঁকে কোনও প্রস্তাব পাঠানো হয়নি বলেই বিশ্বস্ত সূত্রে খবর। জয়বর্ধনের কাছে প্রস্তাব গেলে তিনি তাতে রাজি হবেন কিনা, এখন সেটাই দেখার।

এদিকে লখনউ সুপার জায়েন্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়েও আলোচনা হয়েছে বিসিসিআই কর্তাদের মধ্যে। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জানিয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পাওয়া খুবই বড় দায়িত্ব। কিন্তু এই কাজ খুবই চ্যালেঞ্জেরও বিষয়। এর আগেও চার বছর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের দায়িত্ব সামলেছি। কিন্তু কোচ হিসাবে যে ধকল সামলাতে হয়, সেটা এখন আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি যিনি পরবর্তী ভারতীয় দলের কোচ হবেন, তিনি দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। উল্লেখ্য, এর আগে কলকাতা নাইট রাইডার্সের কোচ গৌতম গম্ভীরের নামও উঠে এসেছে। এবার আরও দুজন বিদেশি কোচের নাম উঠে এল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে