‘আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেবল দু’একজনের কথা বলেছি’, বিষ্ণুপুরে দাবি মমতার

আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি কেবল দু’একজনের কথা বলেছি। তার মধ্যে এক জন হল ওই কার্তিক মহারাজ - মোদিকে জবাব মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধু বেশে থাকা কতিপয় ব্যক্তির রাজনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যকে হাতিয়ার করে বাংলার বুকে প্রচারে এসে ধর্মীয় আক্রমণ শুরু করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তার জেরে সোমবার পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের নিকুঞ্জপুরে ছিল মমতার জনসভা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে আয়োজিত এই সভা থেকেই এদিন প্রধানমন্ত্রীর দাবি খণ্ডন করেন মমতা। তিনি সাফ জানান, ‘আমি রামকৃষ্ণ মিশনের(Ramkrishna Mission) বিরুদ্ধে নই, আমি কেবল দু’একজনের কথা বলেছি। আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব?’ ঘটনা হচ্ছে মমতা যে ব্যক্তিকে উদ্দেশ্য করে সাধু বেশে রাজনীতি করার জন্য নিশানা বানিয়েছিলেন, তিনি রামকৃষ্ণ মিশনর সঙ্গে যুক্ত নন। তিনি যুক্ত ভারত সেবাশ্রমের(Bharat Sevasram Sangha) সঙ্গে। অথচ প্রধানমন্ত্রী বাংলায় ভোটপ্রচারে এসে মমতাকে নিশানা বানিয়ে অভিযোগ করেন, যে তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে। মমতা এদিন সেই ভ্রান্ত দাবিই নস্যাৎ করেছেন। 

এদিন সভার শুরুতেই মমতা প্রধানমন্ত্রীকে নিশানা বানিয়ে বলেন, ‘আজ আমি জবাব দিতে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আমাকে কী বলেছেন? আমি কী বলেছিলাম, জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। আমি অনেক বার এসেছি। আপনি কত বার এসেছেন? উনি কী করেছেন, শুধু বন্দে ভারত এক্সপ্রেস। আমি ক’টা ট্রেন করেছি। কত প্রকল্প করেছি! আমি কী বলেছি? আমি রামকৃষ্ণ মিশনর বিরুদ্ধে কেন হব? এই তো সে দিনও এক মহারাজ অসুস্থ হয়েছিলেন। আমি গিয়েছি। ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি। সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি। কিন্তু সবাই এক রকম নয়। আমি সেটাই বলেছি। আমি সেই কয়েক জনের কথাই বলেছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি কেবল দু’একজনের কথা বলেছি। তার মধ্যে এক জন হল ওই কার্তিক মহারাজ(Kartik Maharaj)। আমি ওঁর কথা বলেছি। কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না। এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। উনি ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। সব খবর আসে আমার কাছে। উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমি বলব বুকে পদ্ম ফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে নয়।’

ঘটনাচক্রে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। কার্তিক মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। সম্মানহানির চেষ্টায় তিনি ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন ওই সন্ন্যাসী। ওই আইনি চিঠিতে আগামী চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে। তাই আগামী ৪ দিনের মধ্যে জবাব না দিলে কার্তিক মহারাজ আইনি পদক্ষেপ করবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। অন্য দিকে, রাজ্যের শাসকদলের দাবি, দেশে প্রত্যেকেরই আইনি পদক্ষেপ করার অধিকার রয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতি আস্থা রয়েছে দলের। তবে ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সামাজিক সংগঠনগুলিকে বিজেপি রাজনীতি করতে বাধ্য করছে বলেও অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল।

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro