দু’দশক বাদে বক্সায় দেখা মিলল বাঘ মামার, হলেন ক্যামেরাবন্দি

স্বাভাবিকভাবেই পর্যটকেরা উচ্ছ্বসিত

Share:

নিজস্ব প্রতিনিধি:  বক্সার জঙ্গলে দেখা গেল দক্ষিণ রায়কে, দীর্ঘ ২৩ বছর বাদে।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বক্সার জঙ্গলে হলুদ-ডোরাকাটা প্রাণীটির দর্শন পান এখানকার পর্যটকেরা। অনেকের কাছে এই দর্শন ভগবানকে স্বচক্ষে দর্শন লাভের মতো। স্বাভাবিকভাবেই পর্যটকেরা উচ্ছ্বসিত। খুশি বন্যপ্রাণ প্রেমী মানুষজন-সহ এখানকার বাসিন্দারাও।

কিছুদিন আগে এলাকার নদীর ধারের মাটিতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। এলাকার মানুষ বনকর্মীদের খবর দিলে তারা পরীক্ষা করে দক্ষিণ রায়ের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। পাতা হয় ট্র্যাপ ক্যামেরা। ক্যামেরা রাখা সার্থক। শনিবার তিনি প্রকাশিত হলেন। যারা বাঘের দর্শন পেলেন, তাদের কাছে এই সফর সার্থক, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, বক্সায় শেষবার বাঘের দেখা পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে তার আর কোনও খোঁজ না পাওয়ায় অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এমনিতেই রয়্যাল বেঙ্গল সংখ্যায় খুব। জুলাই থেকে অগাস্টের মধ্যে কাজিরাঙা অভয়ারন্যে-তিনটি বাঘের মৃত্যু হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে নানা ধরনের বন্যাপ্রাণীর সমারোহ। এমন কিছু বিরল প্রাণী রয়েছে, যা শুধু এখানেই এলে দেখা পাওয়া যায়। দরকার ছিল ব্যাঘ্র দর্শনের। অবশেষে দীর্ঘ ২৩ বছর বাদে সেই অভাব পূরণ হল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য