আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কবে তদন্ত শেষ করবেন? কয়লা মামলায় আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

নিজস্ব প্রতিনিধিঃ কয়লা মামলা নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে সিবিআই। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে  ছিল কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জশিট  গঠন হওয়ার কথা।  কিন্তু নানাবিধ কারণে আদালতে এদিন চার্জশিট গঠন হল না। আর তাতেই আদালতের প্রশ্নের মুখে পড়ল সিবিআই।

কেন কারণে আদালতে  গঠন হল না চার্জশিট? জানা গিয়েছে, কয়লা মামলার চার্জশিটে ৪৩ জন অভিযুক্তর নাম রয়েছে । কিন্তু মঙ্গলবার অভিযুক্তদের মধ্যে দুজন জয়দেব মন্ডল ও নারায়ন খারকা এদিন উপস্থিত হননি মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়ে। উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত ‘নিরুদ্দেশ’ বিনয় মিশ্রও।  এরফলেই মঙ্গলবার গঠন হল না সিবিআই চার্জশিট। এই ঘটনা প্রসঙ্গে আদালতের তরফে বলা হয়, ‘ কত দিনে তদন্ত শেষ করবেন, আর কোনও চার্জশিট কি জমা দিচ্ছেন? সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে’।  

পাশাপাশি এদিন আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৩ জুলাই চার্জশিট  গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন চার্জশিটে থাকা সকলকেই আদালতে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে গত ১৪ মে আসানসোল বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেছিলেন এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তবে সেদিনই তিনি শর্তসাপেক্ষে জামিন পান।  দিয়েছিল।  জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছে, লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তারপরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দেন। মঙ্গলবার ছিল সেই চূড়ান্ত চার্জশিট  গঠনের শেষ দিন।

উল্লেখ্য, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে সিবিআই। এরপর একে একে তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ