দুর্নীতির দায়ে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমেরিকার

আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সকল সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করল আমেরিকার বিদেশ দফতর। বিষয়টি সোমবার (২০ মে) গভীর রাতে মার্কিন বিদেশ দফতরের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রাক্তন জেনারেলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ তাঁর বন্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তাঁর কর্মকাণ্ডগুলি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করেছে। তাঁর কর্মকাণ্ডের জন্যেই সে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “সাবেক জেনারেল আজিজ আহমেদ পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাবেক জেনারেলকে ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দফতর।” মিলার আরও বলেছেন, “আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছিলেন। এটি করতে গিয়েই তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এমনকী আজিজ সামরিক চুক্তির অনুপযুক্ত প্রদান নিশ্চিত করতে তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারী নিয়োগের বিনিময়ে ঘুষ নিতেন।”

বিশেষ করে আজিজের এই পদবী বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী করতে, ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ উন্নত করতে এবং অর্থ পাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে। তাইb যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেছে, এত দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্যে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। তাই আজিজ আহমেদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করা হলো।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে