মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, অভিজিতের প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোটের মুখে চাপে পড়ল বঙ্গ বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলার জেরে তমলুক আসনের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল নির্বাচন কমিশন।  পাশাপাশি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ২৪ ঘণ্টার জন্য প্রচার করতে পারবেন না প্রাক্তন বিচারপতি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন শাস্তি গুরু পাপে লঘু দণ্ড ছাড়া আর কিছু নয়।  

 মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। ২০ মে প্রাক্তন বিচারপতি সেই নোটিসের জবাব দেন। তবে জবাব পড়ে কমিশনের মনে হয়েছে, অভিজিৎ কুরুচিকর মন্তব্য করেছে। পাশাপাশি তিনি নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেছেন। সেইজন্যই মঙ্গলবার  অভিজিৎকে সেন্সর  করল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল। চিঠিতে অভিজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান।  তৃণমূলের তরফে জানানো হয়েছিল , অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছেন তা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। নির্বাচন কমিশনের উচিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে তৃণমূলের তরফে আর্জি জানানো হয়েছিল , অভিজিৎবাবু নির্বাচনী প্রচার, জনসভা ও রোড শো-এর ওপর যাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের এই আর্জিতেই মান্যতা দিল নির্বাচন কমিশন।

সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরের এক সভায় সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তমলুকের বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল মাত্র ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও। তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতে থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ কেন। তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকাপ করো বলে। আমাদের প্রার্থী মমতার মতো সুন্দরী নন। সেজন্য তাঁকে ২ হাজার টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন।‘ অভিজিতের এই বক্তব্যের জেরেই চাপে পড়ল বিজেপি।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩