রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয়ের জন্যে স্বর্ণের তৈরি পোশাক পরবেন যশ

ছাড়াও, যশ ছবির জন্য শারীরিক রূপান্তরের দিকেও মনোনিবেশ করছেন বলেও খবর রয়েছে। যশ ছবিটির জন্য ১৫ কেজি ওজন বাড়াবেন এবং এর জন্য প্রস্তুতি শুরু করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারির রামায়ণ। যেটি বলিউডের বিশাল বাজেটের একটি ছবি হতে চলেছে। ছবিতে রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, অরুণ গোভিল, লারা দত্ত, সানি দেওল, দক্ষিণী সুপারস্টার যশ। যদিও প্রথমে শোনা গিয়েছিল, যশ ছবিতে সহ-প্রযোজক হিসেবে থাকবেন। কিন্তু এখন পুরো পাকা খবর যে, অভিনেতা রাবণের ভূমিকাতেই অভিনয় করবেন। ইতিমধ্যেই রামের ভূমিকায় অভিনয়ের জন্যে নিজের পুরো ভোল পাল্টে ফেলেছেন রণবীর কাপুর। রামের বেশে অভিনেতার কয়েকটি ছবিও ভাইরাল হয়েছিল।আর এই ছবিটিকে সফল করতে সব ধরনের চেষ্টা করছেন নির্মাতারা।

শোনা গিয়েছে, ২০২৭ সালে মুক্তি পেতে পারে এই ছবি। আর ছবিতে রাবণের পোশাক বানানো হবে আসল সোনার। একটি প্রতিবেদন অনুযায়ী, রাবণের ভূমিকায় যশ আসল সোনার পোশাক পরবেন। ছবির নির্মাতারা যশকে আসল সোনা পরিয়ে দেবেন কারণ তার ভূমিকা লঙ্কার সোনার রাজার। তাই যশের জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র হবে আসল সোনা দিয়ে তৈরী হবে। এছাড়াও, যশ ছবির জন্য শারীরিক রূপান্তরের দিকেও মনোনিবেশ করছেন বলেও খবর রয়েছে। যশ ছবিটির জন্য ১৫ কেজি ওজন বাড়াবেন এবং এর জন্য প্রস্তুতি শুরু করেছেন। যদিও এই বিষয়ে তিনি এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। রামায়ণ একটি বিগ বাজেটের ছবি হতে চলেছে। ৮৩৫ কোটি টাকায় নির্মিত হচ্ছে এই ছবি। এর দুটি অংশ থাকবে। এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

রণবীর কাপুরও রামায়ণের জন্য কঠোর পরিশ্রম করছেন। এ জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। অভিনেতা এমনকি আমিষ ছেড়ে দিয়েছেন এবং সম্পূর্ণরূপে তার জীবনধারা পরিবর্তন করেছেন। যশের কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, তার চলচ্চিত্র কেজিএফ তাকে অসাধারণ সাফল্য দিয়েছে। এই ছবিটি একটি ব্লকবাস্টার হিট ছিল। ভক্তরা ছবিটির কাহিনী এবং যশের অভিনয় অনেক পছন্দ করেছেন। ছবিটির প্রথম অংশ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এবং দ্বিতীয় অংশটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই