চিকি‍ৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশের সাংসদ খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশের এমপি খুন নিউটাউনে। নিহত এমপি হলেন আনোয়ার উল আজিম। তিনি খুলনার ঝিনাইদহ ৪ আসনে এমপি ছিলেন। চিকিৎসার জন্য তিনি  কলকাতায় এসেছিলেন। তবে প্রায় ৮ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। খবর পাওয়ার পর  বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। তাতেই বুধবার সকালে নিউটাউনের একটি আবাসন থেকে আনোয়ার উল আজিমের দেহ উদ্ধার হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, চিকিৎসার জন্য ১২ মে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন। এরপর ১৩ তারিখ   নিউটাউনের একটি বাড়িতে  যান আনোয়ার। আর তারপর থেকেই মিলছিল না খোঁজ । বাড়ি  ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায় ।তাতেই নড়েচড়ে বসে এমপির পরিবার। সাংসদের মেয়ে ডাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। তারপরেই উদ্ধার আনোয়ার উল আজিমের মরদেহ।

জানা গিয়েছে, কলকাতায় প্রথমে এসে বাংলাদেশ এমপি প্রথমে যান  দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। সেখানে থাকার পর তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরবেন। তবে এরপর তাঁর আর খোঁজ পায়নি গোপাল। তাতেই গোপাল থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরমাঝেই আনোয়ার উল আজিমের মৃত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।   কীভাবে তাঁর মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে