রাজস্থান বনাম বেঙ্গালুরুর মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিলের এলিমিনেটরে বুধবার রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যাল বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দল জয়ী হবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। প্রতিযোগিতা শুরুর দিকে টানা হেরে প্রায় ছিটকে যেতে বসা বিরাট কোহলিরা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছেন। টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছেন। ফলে সুনীল গাভাসকরের মতো ক্রিকেট পণ্ডিতরা বুধবারের ম্যাচে রাজস্থান রয়্যালসের চেয়ে আরসিবিকে সামান্য এগিয়ে রাখছেন।

যদিও ‘বাঁচা-মরার’ লড়াইয়ে সঞ্জু স্যামসন ও ফ্যাপ ডুপ্লেসিরা দলের দুই অভিজ্ঞ ব্যাটারকে পাচ্ছেন না। আরসিবির হয়ে খেলতে পারছেন না উইল জ্যাকস। উল্টোদিকে জস বাটলারকে পাচ্ছে না রাজস্থান। আজকের ম্যাচে মূলত দু’দলের ছয় খেলোয়াড়ের উপরে নির্ভর করছে ম্যাচের ফল। ওই ছয় খেলোয়াড় বল ও ব্যাট হাতে জ্বলে উঠলে ম্যাচের ফল বদলে যেতে পারে। রাজস্থান যেমন ভরসা করছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের উপরে, তেমনই আরসিবি’র ভরসা বিরাট কোহলি, যশ দয়াল ও মহম্মদ সিরাজ।

আইপিএলের ইতিহাসে মুখোমুখি সাক্ষাতে রাজস্থানের চেয়ে সামান্য এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমবার সাত উইকেটে ও দ্বিতীয়বার ৬৫ রানে জিতেছিল রাজস্থান। চলতি আসরে গ্রুপ লিগে মুখোমুখি সাক্ষাতে বিরাট কোহলিদের বিরুদ্ধে ছয় উইকেটে জয় হাসিল করেছিলেন সঞ্জু স্যামসনরা। এখনও পর্যন্ত মোট ৩১ বার মুখোমুখি হয়েছে দুই দল। আরসিবি জিতেছে ১৫ বার। উল্টোদিকে রাজস্থান জিতেছে ১৩ বার। তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। রাজস্থানের বিরুদ্ধে বেঙ্গালুরুর সর্বোচ্চ রান ২০০। আর সর্বনিম্ন স্কোর ৭০। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ স্কোর ২১৭ আর সর্বনিম্ন স্কোর ৫৮।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে