দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন রাজস্থান অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠাঁই করে নিতে বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই টস হয়েছে। টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। এদিন ম্যাচ কার্যত দুই দলের কাছে বাঁচা মরার লড়াই। যে দল হারবে, সেই দলই প্রতিযোগিতা থেকে বিদায় নেবে। বিজয়ী দল ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

যদিও ‘বাঁচা-মরার’ লড়াইয়ে সঞ্জু স্যামসন ও ফ্যাপ ডুপ্লেসিরা দলের দুই অভিজ্ঞ ব্যাটারকে পাচ্ছেন না। আরসিবির হয়ে খেলতে পারছেন না উইল জ্যাকস। উল্টোদিকে জস বাটলারকে পাচ্ছে না রাজস্থান। আজকের ম্যাচে মূলত দু’দলের ছয় খেলোয়াড়ের উপরে নির্ভর করছে ম্যাচের ফল। ওই ছয় খেলোয়াড় বল ও ব্যাট হাতে জ্বলে উঠলে ম্যাচের ফল বদলে যেতে পারে। রাজস্থান যেমন ভরসা করছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের উপরে, তেমনই আরসিবি’র ভরসা বিরাট কোহলি, যশ দয়াল ও মহম্মদ সিরাজ।

আইপিএলের ইতিহাসে মুখোমুখি সাক্ষাতে রাজস্থানের চেয়ে সামান্য এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমবার সাত উইকেটে ও দ্বিতীয়বার ৬৫ রানে জিতেছিল রাজস্থান। চলতি আসরে গ্রুপ লিগে মুখোমুখি সাক্ষাতে বিরাট কোহলিদের বিরুদ্ধে ছয় উইকেটে জয় হাসিল করেছিলেন সঞ্জু স্যামসনরা। এখনও পর্যন্ত মোট ৩১ বার মুখোমুখি হয়েছে দুই দল। আরসিবি জিতেছে ১৫ বার। উল্টোদিকে রাজস্থান জিতেছে ১৩ বার। তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। রাজস্থানের বিরুদ্ধে বেঙ্গালুরুর সর্বোচ্চ রান ২০০। আর সর্বনিম্ন স্কোর ৭০। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ স্কোর ২১৭ আর সর্বনিম্ন স্কোর ৫৮।

বাঁচা-মরার ম্যাচে দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন, তা দেখে নেওয়া যাক-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফ্যাপ ডুপ্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, মহীপাল লোমরুর, যশ দয়াল, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ ও লকি ফার্গুসন।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সোয়াল, টম কোহলার কাডমোর, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চহাল। 

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ