অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে দেশে-বিদেশে মহা বিপাকে প্রাক্তন মন্ত্রী

মহা বিপাকে বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অভিনেত্রী মাহিয়া মাহি ও একাধিক নারীর বিরুদ্ধে কুরুচিকর ও ধর্ষণের হুমকি দেওয়ায় দেশে ও বিদেশে চাপে মুরাদ হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: মহা বিপাকে বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অভিনেত্রী মাহিয়া মাহি ও একাধিক নারীর বিরুদ্ধে কুরুচিকর ও ধর্ষণের হুমকি দেওয়ায় দেশে ও বিদেশে চাপে মুরাদ হাসান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মন্ত্রীত্ব ছাড়েন মুরাদ হাসান। তারপরেই কানাডার উদ্দেশ্যে গা ঢাকা দেওয়ার জন্য উড়ে গেলেও সেদেশে অভিবাশন দফতরে আটকে দেওয়া হয় মুরাদকে। এরপর মধ্যপ্রাচ্যের বিমানে শনিবার সন্ধ্যায় আরবে এলেও বেপাত্তা হয়ে গিয়েছেন মুরাদ। বাংলাদেশে বসে মুরাদের কেচ্ছার কথা পৌঁছেছে আরবে, তাই সেদেশেও প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু রবিবার সকাল পর্যন্ত বাংলাদেশে ফিরতে দেখা যায়নি মুরাদকে।

এদিকে প্রাক্তন প্রতিমন্ত্রীর মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের নাগরিক সমাজ। রবিবার সকাল থেকেই মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। রোববার সকালে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গিয়েছে আমজনতাকে। মুরাদের মন্তব্য রীতিমত উত্তপ্ত বাংলাদেশ। এদিকে আপত্তিকর মন্তব্য করায় মুরাদের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার রাতেই সেই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিএনপির তরফে জানানো হয়েছে। অর্থাৎ বিদেশে পালিয়েও যেমন শান্তি নেই ঠিক তেমনই নিজের দেশে চাপে মুরাদ।

রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভকারীরা দাবি করেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের সম্মান নিয়ে কটূক্তি করেছেন। তার নামে অনেক দুর্নীতি রয়েছে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত সত্য ঘটনা বাইরে বেড়িয়ে আসবে। তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামব আমরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক