Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গৃহলক্ষ্মী’ প্রকল্প নিয়ে চিদম্বরমকে পাল্টা দিলেন মহুয়া

আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গোয়ায় মহিলা ভোটারদের জন্য বিশেষ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই গোয়ায় মহিলা ভোটারদের জন্য বিশেষ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। ক্ষমতায় এলেই ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে মাসে ৫০০০ টাকা করে বছরে ৬০, হাজার টাকা দেবে তৃণমূল সরকার। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। টুইটে তৃণমূলের এই প্রকল্পকে কটাক্ষ করে চিদম্বরম জানিয়েছেন, ‘এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পাওয়া উচিত। গোয়াতে প্রত্যেক মহিলাকে মাসে ৫ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি, যা দিতে হবে ৩.৫ লাখ মহিলাকে। অর্থাৎ মাসে খরচ হবে ১৭৫ কোটি টাকা এবং বছরে ২ হাজার ১০০ কোটি টাকা। ভগবান গোয়ার ভালো করুন। নাকি গোয়াই পারে গোয়াকে বাঁচাতে?’

যার পাল্টা দিতে গিয়ে খাতায় কলমে হিসেব করে গোয়ার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী জানিয়েছেন, ‘হ্যাঁ স্যার, ৩.৫ লাখের জন্য মাসে ৫ হাজার টাকা। অর্থাৎ ২ হাজার ১০০ কোটি, যা মোট বাজেটের ৬থেকে ৮ শতাংশ। করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতিতে উন্নতির ক্ষেত্রে হাতে নগদ অর্থ তুলে দেওয়া প্রয়োজন।’ গত শনিবার গোয়াতে এই ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প ঘোষণা করেন সাংসদ মহুয়া মৈত্র। আর তারপরেই বিজেপি কিংবা কংগ্রেস সবদিক থেকেই ধেয়ে আসে সমালোচনা। যার পাল্টা দিতেও ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। এবার উল্লেখযোগ্য ভাবে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। ত্রিপুরার পর তৃণমূলের নজরে রয়েছে গোয়া। পশ্চিম ভারতের এই সমুদ্র সৈকত রাজ্যে ক্ষমতা দখলের জন্য তৎপর তৃণমূল কংগ্রেস। রবিবারই গোয়াতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই তৃণমূলের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প নিয়ে চিদম্বরমের কটাক্ষ জাতীয় রাজনীতিতে অন্য বার্তাই দিচ্ছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি