ভাঙড়ের কৃষ্ণমাটির খাল থেকে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে উদ্ধার হল বাংলাদেশি সাংসদ আনোয়ার উল আজীমের দেহাংশ। শুক্রবার পোলেরহাট থানার অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণ মাটি গ্রামের খালের কাছ থেকে উদ্ধার হয় বস্তা ভরা দেহ। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। শুরু হয়েছে ডিএনএ পরীক্ষা।

চিকিৎসা করাতে গত ১২ মে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন সাংসদ আনোয়ার উল আজীম। কলকাতায় এসে বরাহনগরে এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে প্রথম ওঠেন সাংসদ। তদন্তে নেমে সিআইডি আধিকারিকরা জানতে পেরেছেন, বরাহনগর থেকে একটি গাড়িতে চেপে নিউটাউনের আবাসনে পৌঁছেছিলেন আনোয়ার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অ্যাপ ক্যাবে করে নিউটাউনের আবাসনে গিয়েছেন তিনি। ওই অ্যাপ ক্যাবে আনোয়ার ছাড়াও আরও কয়েকজন ছিলেন। ওই ক্যাবে কারা ছিলেন, কখন ক্যাব ভাড়া করা হয় ও কোথায় তাঁদের নামানো হয়, ক্যাবে যারা ছিলেন, তাঁরা কি কথা বলছিল, তাঁদের সঙ্গে কী কী ছিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে সিআইডি আধিকারিকরা।

উল্লেখ্য, বুধবার বাংলাদেশের সাংসদকে খুনের খবর প্রকাশ্যে আসার পর তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বুধবারই নিউটাউনের আবাসন যেখানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই জায়গা ঘুরে আসেন সিআইডি আইজি অখিলেশ চতুর্বেদী। জানা গিয়েছে, গত ১৩ মে থেকে বাংলাদেশের সাংসদ নিখোঁজ হওয়ার পর গত ১৮ মে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার