কূটনৈতিক পাসপোর্ট কেন বাতিল নয়? দেবগৌড়ার নাতিকে নোটিশ বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও বিপাকে যৌন কুকীর্তির নায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। ‘পলাতক’ হাসন সাংসদকে চিঠি দিয়ে বিদেশ মন্ত্রক জানতে চেয়েছে, কেন তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে না? যদিও কতদিনের মধ্যে গুণধর সাংসদকে ওই কারণ দর্শানো নোটিশের জবাব দিতে হবে তা জানা যায়নি।

বঅড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাদের সঙ্গে যৌন কেচ্ছার কাহিনী প্রকাশ্যে আসার পরেই গত ২৭ এপ্রিল দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে যান হাসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্না। কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে অভিযোগ করা হয়, বিদেশ মন্ত্রকের কাছ থেকে সবুজ সঙ্কেত নিয়েই বিদেশে পালিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। যদিও বিদেশ মন্ত্রক সেই অভিযোগ অস্বীকার করেছে।

ইতিমধ্যেই হাসনের জেডিএস সাংসদের যৌন কেচ্ছা নিয়ে উত্তাল কন্নড় রাজনীতি। বিষয়টিকে হাতিয়ার করে জেডিএস ও বিজেপিকে বিঁধেছে কংগ্রেস। যদিও প্রজ্জ্বল রেভান্নার যৌন কেচ্ছার ছবি সম্বলিত পেন ড্রাইভ ছড়িয়ে পড়ার পিছনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হাত থাকার অভিযোগ তুলেছে জেডিএস-বিজেপি। যদিও সাধারণ মানুষের কাছে তা ততটা বিশ্বাসযোগ্য মনে হয়নি।

বিদেশ থেকে যাতে প্রজ্জ্বল রেভান্নাকে দেশে ফিরে আসার ক্ষেত্রে বাধ্য করা যায়, তার জন্য মোদি সরকারের উপরে পাল্টা চাপের পথে হেঁটেছে কর্নাটকের কংগ্রেস সরকার। সাংসদ হিসাবে দেবগৌড়ার নাতি যে কূটনৈতিক পাসপোর্ট পান, তা বাতিল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আর ওই চিঠি পাওয়ার পরেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল নিয়ে দেবগৌড়ার নাতিকে নোটিশ ধরাল বিদেশ মন্ত্রক।   

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক