পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র কর্নাটক, থানা ভাঙচুর উত্তেজিত জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি : পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল কর্ণাটকের চিন্নাগিরি। উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায়। সেইসঙ্গে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ মে আদিল নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। পুলিশ হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আদিলের। এরপরই খবর পাওয়া যায়, থানায় থাকাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আদিলের মৃত্যুর খবর পাওয়ার পরই থানায় চড়াও হন স্থানীয় বাসিন্দারা। থানার সামনে থাকা গাড়িতে ভাঙচুর চালানো হয়। সেইসঙ্গে বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

দাভেঙ্গারের পুলিশ সুপার উমা প্রশান্ত জানিয়েছেন, মৃতদেহকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ঠিক কীভাবে আদিলের মৃত্যু হয়েছে সেবিষয়ে জানা যাবে। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি যাতে ফের উত্তপ্ত হয়ে না ওঠে, সেজন্য বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই মৃতদেহের অটোপসি পরীক্ষা হবে। এরপর অটোপসি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়