লখনউতে প্রাক্তন IAS-এর বাড়িতে ডাকাতি, প্রতিবাদ করায় তাঁর স্ত্রীকে খুন

এছাড়াও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর বাড়ির আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার প্রকাশ্য দিবালোকে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি সাংঘাতিক ঘটনা ঘটে গেল। সূত্র অনুযায়ী, শনিবার সকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একজন অবসরপ্রাপ্ত IAS অফিসারের বাড়িতে লুটপাট চালায় দুর্বৃত্তরা। শুধু তাই নয়, স্বাভাবিকভাবেই চোখের সামনে এমন ঘটনা দেখে প্রতিবাদ করতে এলে ওই অফিসারের স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। ঘটনার বিষয়টি জানাজানি হওয়া মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে, লখনউয়ের ইন্দিরানগর থানা এলাকার সেক্টর ২২-এ। পুলিশের কাছে খবর পৌঁছনো মাত্রই পুলিশমহলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান লখনউ পুলিশ এবং মামলার তদন্ত শুরু করে। প্রকৃতপক্ষে, ৭১ বছর বয়সী অবসরপ্রাপ্ত IAS অফিসার ডিএন দুবে, যিনি রায়বেরেলি এবং এলাহাবাদের বিভাগীয় কমিশনার-সহ অনেক জেলায় ডিএম ছিলেন। সূত্রের খবর, শনিবার সকালে গলফ খেলে বাড়িতে যখন ফেরেন ওই IAS অফিসার, তখন তিনি দেখতে পান ঘরের সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে ছিল। আর তাঁর স্ত্রী মোহিনীর লাশ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। অর্থাৎ ঘটনাটি প্রাক্তন IAS অফিসারের অনুপস্থিতিতে ঘটেছে। তিনি তাঁর স্ত্রীকে দেখতে পান, তাঁর স্ত্রীর গলায় ফাঁস বাঁধা ছিল। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন তিনি।

ঘটনাস্থলে ফরেনসিক দল ও ডগ স্কোয়াডকেও ডাকা হয়েছে। এছাড়াও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর বাড়ির আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়