‘তুমি কোন শহরের মাইয়া গো…?’ ‘তুফানি’ কায়দায় মিমিকে প্রশ্ন শাকিবের

টিজার দেখেই ভক্তরা একেবারে ক্লিনবোল্ড। গানের ঝলকেও সেই ইঙ্গিতই মিলল। ‘তুমি কোন শহরের মাইয়া গো…লাগে উরা ধুরা…'(Lage Ura Dhura), গানেই শাকিবের সঙ্গে ডান্সফ্লোর কাঁপালেন বঙ্গ ডিভা মিমি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ে আরও বেশি করে মনোযোগ দেওয়ার জন্যে রাজনীতি ছেড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে যাদবপুরের সাংসদ হয়েছিলেন মিমি। ৫ বছর এই গুরুত্বপূর্ণ পদ সামলেই ক্ষান্ত হয়ে গিয়েছেন তিনি। আর এ বছর লোকসভা নির্বাচনে দাঁড়ানোর আগেই রাজনীতিতে সেরেছেন তিনি। অভিনয়েই মনোযোগ দেবেন, সেটাই একমাত্র কারণ তাঁর রাজনীতি ছাড়ার। রাজনীতিতে থাকাকালীন কমার্শিয়াল ছবি থেকে তিনি একপ্রকার মুখ ফিরিয়ে নিয়ে ছিলেন। তাই ভক্তরা একপ্রকার নায়িকার উপর ক্ষুব্ধ হন। অবশেষে মিমি ব্যাক টু দ্য ফর্ম। তাঁর হাতে এখন প্রচুর কাজ, ওয়েবসিরিজের কাজ করছেন।এছাড়াও বাংলাদেশি ছবিতেও তিনি ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন। আর প্রথম ছবিই ঢাকাই কিং শাকিব খানের নায়িকা।হ্যাঁ, মাস কয়েক আগেই জানা গিয়েছিল যে, শাকিব খানের তুফান ছবিতে অভিনয় করবেন মিমি। অভিনেত্রী নিজেই এই সুখবরটি দিয়েছিলেন।

অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-মিমির তুফান ছবির প্রথম গান উরা ধুরা গানের ফার্স্ট ঝলক। তাতেই দুই বাংলার নেটপাড়া একেবারে কেঁপে উঠল! টিজার দেখেই ভক্তরা একেবারে ক্লিনবোল্ড। গানের ঝলকেও সেই ইঙ্গিতই মিলল। ‘তুমি কোন শহরের মাইয়া গো…লাগে উরা ধুরা…'(Lage Ura Dhura), গানেই শাকিবের সঙ্গে ডান্সফ্লোর কাঁপালেন বঙ্গ ডিভা মিমি। আর শাকিব-মিমির যুগলবন্দী দেখে অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে তর তর করে। কারণ বাংলাদেশেও নায়িকার অগণতি ভক্ত। মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের ডাকে বাংলাদেশে পাড়ি দেন মিমি চক্রবর্তী।

যাই হোক, মিমি ও শাকিব খানের ‘তুফান’ ছবির টিজার প্রকাশ্যে আসতেই অনেকে ছবিকে ‘সস্তার অ্যানিম্যাল’ বলে কটাক্ষ করেছিলেন। আবার কেউ কেউ ‘তুফান’কে দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও তুলনা করেছেন। আসলে Animal-ছবিতে রণবীরের মতোই শাকিব খানের লুক ছিল, কাঁধ পর্যন্ত লম্বা চুল। একইরকম বেশভূষা। এই ছবির টিজারেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য খুঁজে পান দর্শকরা। তবে ছবির প্রথম গানেই সব বিতর্কের অবসান হয়ে গেল। ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি ‘তুফান’। পরিচালনার দায়িত্বে ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রফি। ইদে মুক্তি পাবে ছবিটি। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশের আরেক নায়িকা নাবিলা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার