হায়দরাবাদকে ট্রফি এনে দিতে পারলে নজির গড়বেন কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর নেতৃত্বে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপেও জয় পেয়েছে। আগামিকাল রবিবার আরও এক নজির ছোঁয়ার সামনে দাঁড়িয়ে প্যাট কামিন্স।  যদি রবিবার আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সেকে হারিয়ে খেতাব জয় করতে পারে সানরাইজার্স হায়দরাবাদ তাহলে দুই স্বদেশীয়র সঙ্গে একই আসনে বসবেন তিনি। হায়দরাবাদ যদি ফাইনালে জেতে, তাহলে অস্ট্রেলিয়ান কোনও খেলোয়াড় এনিয়ে তৃতীয়বার হায়দরাবাদকে ট্রফি জেতাবেন। ।

২০০৯ সালে প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ান হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে। ২০০৯ এর পর ২০১৬ সালে হায়দরাবাদকে জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর এবার প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ান করার সুয়োগ এসেছে। প্যাট কামিন্সের নেতৃত্বেই ২০২৩ সালে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। এবার আইপিএলের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ান করার সুযোগ এসেছে কামিন্সের কাছে।

উল্লেখ্য, এবারের আইপিএলে দ্বিতীয় দামী খেলোয়াড় প্যাট কামিন্স। কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্সের সহ খেলোয়াড়।ফাইনালে এবার সেই স্টার্কের বিরুদ্ধেই খেলতে হবে কামিন্সকে।এখনও পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ দুবার করে চ্যাম্পিয়ান হয়েছে। এবারে যে দল জিতবে, সেই দল তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ান হবে। সেক্ষেত্রে কামিন্স কী হায়দরাবাদকে চ্যাম্পিয়ান করাতে পারবে, এখন সেটাই দেখার।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে